সুখবর, সৌদিতে ব্যবসার মালিকানা পাবেন প্রবাসীরা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে প্রবাসীরা নিজ নামে ব্যবসা পরিচালনা করতে পারেন না। অর্থাৎ ব্যবসা নিজের হলেও তার কাগজেকলমে মালিক হতে পারেন না প্রবাসীরা। সেক্ষেত্রে স্থানীয় কোনো নাগরিকের নামে তাদের ব্যবসা পরিচালনা করতে হয়। ব্যবসার বড় একটি লভ্যাংশ দিতে হয় সেই ব্যক্তিকে।

তবে বিপত্তিটি ঘটছিল অন্য জায়গায়। সৌদির এমন আইনের ফলে অসাধু কিছু নাগরিক প্রবাসীদের ব্যবসা নিজেদের দখলে নিতে পারতো যে কোনো সময়। ব্যবসা দখলের শিকার হয়ে প্রবাসীরা নিঃস্ব হয়েছেন এমন ঘটনা নিতান্তই কম নয়।

সৌদিতে এই আইন প্রবাসীদের ব্যবসার ক্ষেত্রে বড় বাঁধা হিসেবেই দেখা হত। ব্যবসা দখল হয়ে গেলে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ পর্যন্ত পেত না প্রবাসীরা। বাংলাদেশী অনেক প্রবাসীকেও এভাবে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তবে এবার এই নীতিতে পরিবর্তন আনতে যাচ্ছে সৌদি সরকার।

আরব নিউজের খবরে বলা হয়েছে, এখন থেকে সৌদিতে আইনি সুবিধা পাবেন প্রবাসীরা। নতুন বিনিয়োগ আনতে সৌদি সরকার ‘ভিশন-২০৩০’ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এতে সৌদি আরবে প্রবাসীদের জন্য বেশকিছু সুযোগ-সুবিধার সম্ভাবনা মেলে ধরা হয়েছে। দেশটি জানায়, এখন থেকে প্রবাসীরা তাদের নিজ নামেই ব্যবসা পরিচালনা করতে পারবেন।

সৌদি আরব সরকার ২০১৫ সালের পর থেকে প্রবাসীদের কর্মক্ষেত্রে বেশকিছু পরিবর্তন আনে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ভিশন ২০৩০-এর আওতায় সৌদিতে নানা ধরনের সংস্কার শুরু করেছেন। এরমধ্যে রয়েছে ‘গ্রিন সৌদি উদ্যোগ’।

পাশাপাশি রয়েছে ‘ফিফা বিশ্বকাপ ২০৩৪’ আয়োজনের মতো মেগা প্রকল্প। ভিশন ২০৩০-এর আওতায় সৌদিতে নানা ধরনের সংস্কারও শুরু করেছেন এই সৌদি প্রিন্স। ফলে এই মুহূর্তে দেশটি চাইছে যেনো সেদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পায়।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের