সুখবর দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান

সময়টা দারুণ উপভোগ করছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। বিয়ের পর নতুন নতুন সুখবর দিচ্ছেন ভক্ত দর্শকের মাঝে। ভালোবাসা দিবসে ‘জনম জনম’ শিরোনামের একটি গান প্রকাশ হয়েছে তার। এছাড়া ‘জংলি’ সিনেমার জন্য একটি গান গেয়েছেন তিনি। যা আসন্ন ঈদে মুক্তি পাবে।

এছাড়া অনুরাগীদের জন্য বড় একটি সুখবর নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় গায়ক। এতদিনের সেরা গানগুলো নিয়ে নতুন একটি উদ্যোগ নিয়েছেন তাহসান। যেসব গানের মাধ্যমে শ্রোতাদের তুমুল ভালোবাসা পেয়েছেন সেগুলো নিয়েই রিমেক করবেন তিনি।

তাহসান জানিয়েছেন, এমন সাতটি গান নিয়ে নতুন করে কাজ করবেন তিনি; এতে গানগুলো উপস্থাপিত হবে নতুন আঙ্গিকে।

তিনি আরও বলেন, ‘আমি সব সময় চেয়েছি আমার সৃজনশীল কাজগুলো আমারই নিয়ন্ত্রণে থাকুক। তাই আমার গাওয়া পুরোনো সাতটি গান আবারও নতুন করে গাওয়ার উদ্যোগ নিয়েছি। কারণ আমি চাই সেগুলো নতুন আঙ্গিকে উপস্থাপিত হোক। যেসব গান করব সেগুলো অনেক হিট হয়েছিল তেমন নয়, কিন্তু আমার খুব প্রিয় গান। আবার এর মধ্যে অনেক হিট গানও রয়েছে, দেখা গেল সেগুলোর অ্যারেঞ্জমেন্ট আমার মনঃপূত হয়নি। তাই গানগুলো আমার নিজের মতো করে শ্রোতাদের কাছে উপস্থাপন করার উদ্যোগ নিয়েছি।’

সেই গানগুলো সম্পর্কে তাহসান জানিয়েছেন, সেই গানগুলো হচ্ছে ‘একটাই তুমি’, ‘মন কারিগর’, ‘কেউ না জানুক’, ‘চাইলে আমার’, ‘তোমার আমার’, ‘বৃষ্টিতে প্রাকৃতিক’, ‘প্রেমাতাল’। এর মধ্যে ‘চাইলে আমার’ ও ‘তোমার আমার’ গান দুটিকে ম্যাশআপ করে একটি গান হিসেবে প্রকাশ করা হবে।

জানা গেছে নতুন এই উদ্যোগের সব কাজ শেষের দিকে।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল