সুইডেনে স্কুলে গুলিবর্ষণে নিহত অন্তত ১০

সুইডেনের মধ্যাঞ্চলে একটি শিক্ষা কেন্দ্রে গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্থানীয় দুপুর ১টার দিকে ওরেব্রো শহরের একটি স্কুলে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

পুলিশ জানায়,মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে ওরেব্রো শহরের রিসবার্গস্কা স্কুলে গুলি চালানোর ঘটনা ঘটে।  

প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসন এই হামলাকে সুইডেনের ইতিহাসের সবচেয়ে ‘নিষ্ঠুর গণহত্যা’ হিসেবে বর্ণনা করেছেন।

এর আগে প্রাথমিকভাবে পাঁচজনের গুলিবিদ্ধ হওয়ার খবর জানিয়েছিল পুলিশ। 

কয়েক ঘণ্টা পরে এক আপডেটে পুলিশ জানায়, রিসবার্গস্কা স্কুলে হামলায় অন্ততপক্ষে ১০ জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

এ ঘটনার মোটিভ এখনও স্পষ্ট নয় তবে সন্দেহভাজন বন্দুকধারী একাই এ ঘটনা ঘটিয়েছে এবং সে নিজেও নিহত হয়েছে বলে ধারণা করছে পুলিশ। হামলার পেছনে কোনো ‘সন্ত্রাসী’ উদ্দেশ্য ছিল না বলেও জানানো হয়েছে। 

এর আগে পুলিশ সতর্ক করে বলেছিল যে, হামলার ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছিলেন।

ওরেব্রো শহরটি রাজধানী স্টকহোম থেকে ২০০ কিলোমিটর পশ্চিমে।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের