সুইজারল্যান্ডে পুরস্কৃত শাহরুখ

বলিউড বাদশা শাহরুখ খান শুধু ভারতেই নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। তার সুদীর্ঘ সফল ক্যারিয়ারের মুকুটে আরও একটি কৃতিত্বের পালক যুক্ত হলো।

ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়ান টাইমস’ সূত্রে জানা গেছে, সুইজারল্যান্ডে ‘৭৭তম লোকার্নো চলচ্চিত্র উৎসব’-এ ‘পার্ডো আলা ক্যারিয়ার লেপার্ড অ্যাওয়ার্ড’ লাভ করেছেন বলিউড শীর্ষ নায়ক শাহরুখ। তাকে ভারতীয় সিনেমায় অনবদ্য অভিনয় ও অসামান্য কৃতিত্বের জন্য এ পুরস্কার প্রদান করা হয়েছে। ‘৭৭তম লোকার্নো চলচ্চিত্র উৎসব’র পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ১০ অগাস্ট সুইজারল্যান্ডে শাহরুখকে এ পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার গ্রহণের সময় বলিউড বাদশাকে কালো স্যুটে মঞ্চে দেখা যায়। তিনি পুরস্কার গ্রহণের আগে বক্তব্য রাখেন। বক্তৃতাকালে তিনি তার চিরচেনা স্বভাবসুলভ রসবোধ ও কৌতুকপূর্ণ বক্তৃতায় সবার মনজয় করেন। এসময় দর্শকদের হাততালিতে পুরস্কার প্রদানের অনুষ্ঠান মুখরিত হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই মুহূর্তের ছবি।

  • Related Posts

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ‘ফিফা ওয়ার্ল্ড কাপ’ ২০২৬-কে ঘিরে ফুলবলপ্রেমীদের মধ্যে উন্মাদনার কমতি নেই। একইসঙ্গে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ’ ঘিরে বিনোদন জগতের প্রস্তুতিও একেবারে তুঙ্গে। বিশ্ব ফুটবলের মহারণে এবার বিনোদনের…

    Continue reading
    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা, লেখক, পরিচালক ও মিমিক্রি শিল্পী সেলিম কুমার আর নেই। শনিবার (৬ জুন) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।…

    Continue reading

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স