সিরিয়ার নেতা শারাকে গ্রেপ্তারে ১ কোটি ডলার পুরস্কারের ঘোষণা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

সিরিয়ার নতুন নেতা আহমেদ আল শারাকে গ্রেপ্তারের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ১ কোটি ডলার পুরস্কার প্রদানের ঘোষণাটি প্রত্যাহার করেছে ওয়াশিংটন। গতকাল শুক্রবার সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে আলোচনার পর যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ এক কূটনীতিক এ ঘোষণা দিয়েছেন।

নিয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্স সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বারবারা লিফ শুক্রবার অন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সিরিয়ার রাজধানী দামেস্ক সফর করেন। সেখানে সিরিয়ার নতুন প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে তাঁরা আলোচনা করেন। এরপরই লিফ পুরস্কারের ঘোষণাটি প্রত্যাহারের কথা জানান।

সিরিয়ায় বাশার আল–আসাদের নেতৃত্বাধীন সরকারের পতন হওয়ার পর দেশটিতে মার্কিন কূটনীতিকদের প্রথম সফর এটি। চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীর হাতে আসাদ সরকারের পতন হয়।

২০১৮ সালে এইচটিএসকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। আল শারা এই সংগঠনটির নেতা। তিনি আবু মোহাম্মদ আল-জুলানি নামেও পরিচিত। এক সময় আল কায়েদার সঙ্গেও সম্পৃক্ত ছিলেন এ নেতা।

লিফ বলেন, শুক্রবারের আলোচনায় ‘ইতিবাচক বার্তা’ পাওয়ার পর আল শারাকে গ্রেপ্তারের জন্য ঘোষিত পুরস্কার বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ‘সন্ত্রাসী’ গোষ্ঠীগুলো যেন হুমকি তৈরি করতে না পারে তা নিশ্চিত করার বিষয়েও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

সাংবাদিকদের লিফ বলেন, ‘আমাদের আলোচনার ভিত্তিতে আমি তাঁকে বলেছি যে কয়েক বছর ধরে কার্যকর থাকা রিওয়ার্ডস ফর জাস্টিস নামের পুরস্কারের ঘোষণাটি আর আমরা বলবৎ রাখব না। ক্ষমতার পালাবদলের এই সময়ে অন্তর্ভুক্তি এবং বিস্তৃত পরামর্শের গুরুত্ব সম্পর্কেও বলেছি।’

সিরিয়ায় লিফের সফরসঙ্গীদের মধ্যে আছেন সিরিয়ায় নিযুক্ত সাবেক বিশেষ দূত ড্যানিয়েল রুবিনস্টেইন, জিম্মিবিষয়ক ঘটনা সামলানোর দায়িত্বে থাকা মার্কিন সরকারের বিশেষ দূত রজার কারস্টেনস। মার্কিন প্রতিনিধিরা এমন সময়ে সিরিয়া সফর করছেন, যখন পশ্চিমা দেশগুলো এইচটিএসের ওপর থেকে ‘সন্ত্রাসী’ তকমা তুলে ফেলা হবে কিনা, তা নিয়ে ভাবনাচিন্তা করছে।

লিফ বলেন, ‘আমরা সিরিয়ার নেতৃত্বাধীন এবং সিরিয়ার আয়ত্ত্বাধীন একটি রাজনৈতিক প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে সমর্থন করি, যার ফলে একটি অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিনিধিত্বমূলক সরকার গড়ে ওঠে, যা নারীসহ সব সিরীয় নাগরিক এবং সিরিয়ার বিভিন্ন জাতিগত ও ধর্মীয় সম্প্রদায়ের অধিকারকে সম্মান করে।’

এএফপির এক প্রতিবেদনে বলা হয়, গতকাল মার্কিন প্রতিনিধিদের সঙ্গে শারার বৈঠকের পর এক বিবৃতিতে সিরিয়ার নতুন কর্তৃপক্ষও বলেছে, তারা আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চায়।

এর আগে সিরিয়ার এক কর্মকর্তা এএফপিকে বলেন, আল শারা ও মার্কিন প্রতিনিধিদের বৈঠকটি ইতিবাচক ছিল।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের