সিন্ডিকেটের মূল হোতা বাংলাদেশিকে গ্রেফতারে মাঠে মালয়েশিয়ার দুর্নীতি কমিশন

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের অবৈধভাবে বিমানবন্দর পার করার জন্য গড়ে ওঠা একটি সিন্ডিকেটের মূল হোতাকে শনাক্ত করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)। বুধবার (১৮ সেপ্টেম্বর) দেশটির দুর্নীতি দমন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশি কর্মীদের অবৈধ উপায় অবলম্বন করে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের করার জন্য একটি সিন্ডিকেট গড়ে ওঠে।

আর ওই সিন্ডিকেটের মূল হোতা একজন বাংলাদেশি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে দুর্নীতি দমন কমিশনের প্রধান কমিশনার তান শ্রী আজম বাকি এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে এই বাংলাদেশির নাম প্রকাশ করেনি কমিশন।

বিবৃতিতে বলা হয়েছে, বিমানবন্দরের ‘কাউন্টার সেটিং’ ব্যবহার করে বিদেশিদের পার করার জন্য ওই সিন্ডিকেট বিভিন্ন কোড ব্যবহার করে। যেমন বাংলাদেশি নাগরিকদের বলা হয় ‘স্কুল বয়’, পাকিস্তানিদের ‘কার্পেট’ ভারতীয়দের ‘সয়া সস’ অথবা ‘রুটি চানাই’, আর মিয়ানমার নাগরিকদের ‘জান্তা’।

কমিশন বলছে, ওই সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশি কর্মীদের প্রবেশের জন্য মালয়েশিয়ার নিরাপত্তা বাহিনীর বিভিন্ন এজেন্টকে ঘুষ দিয়ে ইমিগ্রেশন কর্মকর্তাদের হাতে পৌঁছে দেয়া হয়। ওই সিন্ডিকেটটি নিয়ন্ত্রণ করছেন একজন বাংলাদেশি।

কমিশনের প্রধান কমিশনার জানান, সিন্ডিকেটের মূল হোতা ওই বাংলাদেশি এখনও মালয়েশিয়ায় অবস্থান করছেন এবং তাকে নজরদারিতে রাখা হয়েছে। যেকোনো সময় তাকে গ্রেফতার করা হতে পারে।

মালয়েশিয়ায় কর্মী আনা ওই বাংলাদেশি সিন্ডিকেটের কর্মকাণ্ডের বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছ থেকে এখনও কোনো সিদ্ধান্ত না পাওয়ায় কিছুটা বিলম্বিত হচ্ছে বলে জানান কমিশনার।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প