সিনেমা মুক্তির আনন্দ ছাপিয়ে হাসপাতালে সঞ্জয় দত্ত

রুপালি পর্দায় মুক্তি পেয়েছে নতুন সিনেমা ‘আখিরী সওয়াল’। সিনেমা মুক্তি ঘিরে ব্যস্ত সময় কাটানোর কথা থাকলেও হঠাৎই আমেরিকায় উড়াল দিয়েছেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। গত ১৫ মে সিনেমা মুক্তির পরপরই যুক্তরাষ্ট্রের হাসপাতালের উদ্দেশে মুম্বাই ছাড়েন। আর এতেই প্রিয় অভিনেতাকে নিয়ে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে ভক্তমহলে।

মূলত ক্যানসার চিকিৎসার নিয়মিত ফলোআপের অংশ হিসেবেই এবার যুক্তরাষ্ট্রে গেছেন সঞ্জয়। বর্তমানে লস অ্যাঞ্জেলেসে এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে সময় কাটাচ্ছেন। সেখান থেকে নিউ ইয়র্কের বিখ্যাত ‘মেমোরিয়াল স্লোয়ান কেটারিং ক্যানসার সেন্টারে’ রুটিন চেকআপ করানোর কথা রয়েছে অভিনেতার।

চিকিৎসকদের মতে, আপাতত নতুন কোনো শারীরিক জটিলতার আশঙ্কা নেই। প্রতি বছরের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই সঞ্জয়ের এই সফর।

সঞ্জয় দত্তের জীবন যেন এক সিনেমার গল্প। তারকাসন্তান হয়েও বিতর্ক, আইনি জটিলতা আর কারাবাস- সবকিছুই খুব কাছ থেকে দেখেছেন তিনি। তবে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় শুরু হয় তার ২০২০ সালে। আচমকাই ধরা পড়ে তৃতীয় স্তরের ফুসফুসের ক্যানসার।

সেই খবর শুনে ভেতর থেকে ভেঙে পড়েছিলেন পর্দার এই শক্ত মনের মানুষ। প্রথমবার ক্যানসারের কথা শোনার পর টানা তিন ঘণ্টা কেঁদেছিলেন তিনি। কিন্তু হার মানা তার স্বভাবে নেই। দীর্ঘ কেমোথেরাপির কষ্ট, শারীরিক দুর্বলতা- সবকিছুর সঙ্গেই লড়েছেন অবিশ্বাস্য মানসিক শক্তিতে।

চিকিৎসার কঠিন সময়েও নিয়মিত শরীরচর্চা আর ব্যাডমিন্টন খেলা চালিয়ে গেছেন তিনি। আর সেই অদম্য লড়াইয়ে শেষ পর্যন্ত ক্যানসারকে হার মানিয়েছেন বলিউডের এ ‘খলনায়ক’ অভিনেতা।

তাই সঞ্জয় দত্ত এখন শুধু একজন অভিনেতা নন, তিনি অনেক মানুষের কাছে সাহস আর ঘুরে দাঁড়ানোর প্রতীক। তার হঠাৎ আমেরিকা সফর ভক্তমহলে জানান দিচ্ছে উদ্বেগ ও আতঙ্ক নয় বরং সুস্থ থাকার জন্য একজন যোদ্ধার নিয়মিত সতর্ক পদক্ষেপ। 

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী