‘সিনেমা ইন্ডাস্ট্রি খুন করছেন আপনারা’, অর্থমন্ত্রীকে জয়া

কেন্দ্রীয় বাজেটকে কটাক্ষ করে সরাসরি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দিকে তোপ ঝেড়েছেন সমাজবাদী পার্টির সাংসদ অভিনেত্রী জয়া বচ্চন। ২০২৫ সালের বাজেট অধিবেশনে ক্ষুব্ধ হয়ে তিনি মন্তব্য করেন, ‘আপনারা সিনেমা ইন্ডাস্ট্রি খুন করার চেষ্টা করছেন!’

জয়া বচ্চন বলেন, ‘বাজেট থেকে সিনেমা শিল্প একেবারে উপেক্ষিত। একের পর এক সিনেমা হলে তালা পড়ছে। দিনদিন ভয়াবহ হয়ে উঠছে শিল্পটির অবস্থা।’

তিনি সরকারকে তীব্র সমালোচনা করে বলেন, ‘এরা সিনেমা এবং বিনোদন শিল্প সম্পূর্ণভাবে অবহেলা করছে। অন্য সরকারও একই কাজ করেছে, তবে বর্তমান সরকার এটি আরও অনেক বেশি খারাপ পর্যায়ে নিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘আপনারা সিনেমাকে শুধু নিজের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেন। এর গুরুত্ব বোঝেন না। সিনেমা ইন্ডাস্ট্রি এমন একটি শিল্প যা ভারতকে পৃথিবীজুড়ে সংযুক্ত করে। অথচ আপনি সিনেমা এবং থিয়েটারের অস্তিত্ব বিপদে ফেলছেন।’

জয়া বচ্চন জিএসটি (পণ্য এবং পরিষেবা কর) তুলে দেওয়ার দাবি জানিয়ে বলেন, ‘এখনো সিনেমার ওপর জিএসটি রয়েছে। এটি ছবি তৈরি এবং প্রদর্শনকে অত্যন্ত ব্যয়বহুল করে তুলছে। এটা বাদ দিন। সিঙ্গল স্ক্রিন থিয়েটারগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ সিনেমা হলে যাচ্ছে না। আপনারা এমনটা করবেন না। সদয় থাকুন।’

সরকারের কাছে ভারতের সিনেমা শিল্পের ভবিষ্যৎ বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন করেন জয়া বচ্চন। তার এই বক্তব্য সিনেমাপ্রেমীদের প্রশংসা পাচ্ছে।

  • Related Posts

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নতুন বাণিজ্যিক পরিকল্পনা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপসহ ফিফার প্রধান টুর্নামেন্টগুলো পরিচালনার জন্য বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদারিত্বে প্রায় ২৮.৬৮ বিলিয়ন অস্ট্রেলিয়ান…

    Continue reading
    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    ৬, ৬, ৬, ১ (ওয়াইড), ২, ৬, ৪; পাকিস্তানি পেসার শাহনেওয়াজ দাহানিকে দুঃস্বপ্নের এত রাত উপহার দিলেন তাওহীদ হৃদয়। এক ওভারেই টানা তিন ছক্কাসহ চার ছক্কায় ৩০ রান তুলে নিলেন…

    Continue reading

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের