সিডনিতে ১৮তম ‘হারমনি ডে’ উদযাপন

অস্ট্রেলিয়া বহুজাতিক অভিবাসীদের আবাসস্থান। আর এ বহুজাতিক অভিবাসীদের সম্মানে অস্ট্রেলিয়ায় প্রতি বছর মার্চ মাসে ‘হারমনি ডে’ উদযাপিত হয়। শুক্রবার (২১ মার্চ) সকাল ১০টায় সিডনির রিভারউড কমিউনিটি সেন্টারে ক্যান্টারবারি ও বাংকসটাউন হারমনি গ্রুপের অধীনে বার্ষিক ১৮তম দিবস অনুষ্ঠিত হয়।

অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। পরে বিভিন্ন দেশে সংস্কৃতির পরিচয় তুলে ধরা হয় কথা, গান, নাচ ও পোশাকের মধ্য দিয়ে। অনুষ্ঠানে চাইনিজ কমিউনিটির লোকসংখ্যাই বেশি ছিল।

এই গ্রুপের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র কার্ল সালেহ অনুষ্ঠানের আয়োজক। সালেহ বক্তব্যে বলেন, আজকের জটিল বিশ্বে, হারমনি ডে আমাদের মনে করিয়ে দেয় আমরা কতটা সৌভাগ্যবান যে, এমন একটি দেশে বাস করছি, যেখানে মানুষ তাদের স্বপ্ন, গল্প এবং সংস্কৃতি ভাগ করে নিতে পারে। আমরা একসাথে দাঁড়াবো বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে এবং সম্প্রীতির পক্ষে।

হারমনির মাধ্যমে যে কোনো জাতিকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করে তোলা যায়। বহুজাতিক সংস্কৃতিকে সম্মান ও ভালোবাসা প্রদর্শন করতে হবে। ক্যান্টারবারি ও বাংকসটাউন হারমনি গ্রুপ বিভিন্ন কমিউনিটি গ্রুপের প্রতিনিধিত্ব করে এবং ৮০ জনেরও বেশি স্বেচ্ছাসেবকরা একত্রিত হয়ে উৎসবটি সফল করতে সহায়তা করে থাকে।

এছাড়াও উপস্থিতি ছিলেন মন্ত্রী জিহাদ ডিব, মন্ত্রী মার্ক কুরি, রিভারউড কমিউনিটি সেন্টারের সিইও পলিন, হারমনি অ্যাম্বাসেডর আজাদ খোকন, কাউন্সিলর শিরিন আক্তার ও হারমনি গ্রুপের স্বেচ্ছাসেবকসহ অন্যান্যরা। উল্লেখ্য, ক্যান্টারবারি ও বাংকসটাউন হারমনি গ্রুপ ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এতে ১৬টি কমিউনিটি সংগঠন অন্তর্ভুক্ত রয়েছে।

  • Related Posts

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশ্ন তুলেছেন, বিগত স্বৈরাচারের সময় যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে থেকে স্বৈরাচারীরা দেশে অরাজকতা উসকে দিচ্ছে কি না। বিভ্রান্তি ছড়িয়ে কেউ…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    দেশে চলমান জ্বালানি (বিদ্যুৎ-গ্যাস) সংকটে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)…

    Continue reading

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি