সালমানের ‘সিকান্দার’র বিরুদ্ধে শাকিবের ‘প্রিয়তমা’ অনুকরণের অভিযোগ

আসছে ৩০ মার্চ মুক্তি পাচ্ছে বলিউড ভাইজান সালমান খানের ‘সিকান্দার’ সিনেমাটি। এরই মধ্যে অগ্রিম বুকিংও শুরু হয়েছে। তবে এর আগেই বিতর্কে জড়ালেন সালমান। তার বিরুদ্ধে এবার বাংলার সুপারস্টার শাকিব খানকে নকল করার অভিযোগ উঠেছে। এ বিতর্কে উত্তাল সোশ্যাল মিডিয়ায়।

বিতর্কের সূত্রপাত ‘সিকান্দার’ সিনেমার প্রযোজক তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ‘জোহরা যবিন’ গানটি শেয়ার করার পর থেকেই। সেই গান দেখে নেটিজেনদের অভিযোগ তোলেন সালমান নাকি বাংলাদেশি সুপারস্টার শাকিব খানকে নকল করেছেন। ২০২৩ সালে মুক্তি পায় শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমাটি। সেই সিনেমায় ‘কুরবানি কুরবানি’ গানে শাকিবের লুক, এমনকি ডান্স স্টেপও নাকি হুবহু অনুকরণ করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। সেই গানের কোরিওগ্রাফি থেকে দৃশ্যধারণ সবকিছুর সঙ্গের নাকি মিল রয়েছে ভাইজানের ‘জোহরা যবিন’ গানের। আর এই তুলনা টেনেই ক্ষোভে ফেটে পড়েছেন অনেকেই।

যদিও গানটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। কিন্তু তার মধ্যেই সিনেমার প্রযোজকদের বিরুদ্ধে ‘চুরি’র অভিযোগ এনেছেন সমালোচকরা। এক্স হ্যান্ডেলে এক সমালোচক দুটি গানের ভিডিও শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দার’ সিনেমার বিরুদ্ধে। এদিকে তার এ পোস্টের বিরুদ্ধে সরব হয়েছেন ভাইজানের অনুসামীরাও। তারা দাবি করছেন ‘পোশাকের মিল মানেই অনুকরণ নয়।’ অন্যদিকে আরেকজন বিদ্রুপ করে লিখেছেন ‘কী দিন এলো, বাংলাদেশি অভিনেতাকেও কপি করতে হচ্ছে।’

অপর একজন ব্যঙ্গ করে বলেছেন, ‘দারুণ বিষয়! ভাইজান প্রচুর বাংলাদেশি সিনেমা দেখছেন।’ ‘ভেবেছেন বাংলাদেশি অভিনেতাকে নকল করলে কেউ জানতেও পারবে না।’-এমনটাও লিখেছেন কেউ কেউ।’ এ ধরনের আলোচনা-সমালোচনায় ভারতীয়দের সোশ্যাল মিডিয়া উত্তাল।

গত দুসপ্তাহ আগে ‘জোহরা যবিন’ গানটি মুক্তি পেয়েছে। প্রীতমের সুরে গানটি গেয়েছেন নাকাশ আজিজ। এটি লিখেছেন সমীর আর দানিশ সাবরি। মুরুগাদোস নির্মিত ‘সিকান্দার’ সিনেমার এই গানে সালমানের সঙ্গে রাশমিকা মান্দানাকেও দেখা যাচ্ছে।

  • Related Posts

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে, শিক্ষাব্যবস্থায় সংস্কার ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া ছাত্র-যুব আন্দোলন মাত্র তিন দিনের ব্যবধানে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। সোমবার (২০…

    Continue reading
    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    পুলিশের ব্যাপক টিয়ারগ্যাস, তীব্র লাঠিচার্জ এবং বহু সহযোদ্ধা রক্তাক্ত ও আহত হওয়ার পরও দিল্লির রাজপথ ছাড়েননি আন্দোলনকারী শিক্ষার্থীরা। মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নফাঁস ও দুর্নীতির অভিযোগে রাজধানীর ঐতিহাসিক যন্তর মন্তরে…

    Continue reading

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প

    সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প

    যে কারণে ভারতের এবারের আন্দোলনকে ভয় পাচ্ছে মোদী সরকার

    যে কারণে ভারতের এবারের আন্দোলনকে ভয় পাচ্ছে মোদী সরকার

    ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প

    ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প

    গুরুদাসপুরে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ১, আহত ৮ রাশিয়ানসহ ১২

    গুরুদাসপুরে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ১, আহত ৮ রাশিয়ানসহ ১২

    বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্তে ফিফা

    বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্তে ফিফা

    ‘কিং’ নিয়ে বড় সুখবর দিলেন শাহরুখ

    ‘কিং’ নিয়ে বড় সুখবর দিলেন শাহরুখ