‘সিকান্দার’কে ছাড়িয়েছে ‘হাউজফুল ৫’, ৫ দিনে কত করেছে সিনেমাটি

অক্ষয় কুমার এবং রীতেশ দেশমুখ অভিনীত ‘হাউজফুল ৫’ মুক্তির প্রথম দিন থেকে সাড়া ফেলেছে। বক্স অফিসে মাত্র ৫ দিনে ১০০ কোটির ঘর পার করেছে। শুধু তাই নয়, ৫ দিনেই সিনেমাটি সালমান খানের ‘সিকান্দার’র সমগ্র ব্যবসার চেয়েও বেশি আয় করেছে।

‘হাউজফুল ৫’ সিনেমাটি প্রথম দিনে ২৪ কোটি রুপি দিয়ে আয়ের খাতা খোলে। সপ্তাহ শেষে আয়ের গতি বেড়েছে এবং শনিবার ৩১ কোটি রুপি এবং রোববার ৩২.৫ কোটি রুপি আয় করেছে। সোমবার ব্যবসা কিছুটা কমেছে ঠিকই, কিন্তু সিনেমাটি ১৩ কোটির মাইলফলক অতিক্রম করেছে। ‘স্যাকনিল্ক’র তথ্যে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত ‘হাউজফুল ৫’ আয় করেছে ১০.৭৫ কোটি রুপি।

‘হাউজফুল ৫’ সিনেমাটি প্রথম দিন (প্রথম শুক্রবার) ২৪ কোটি রুপি, দ্বিতীয় দিন (প্রথম শনিবার) ৩১ কোটি রুপি, তৃতীয় দিন (প্রথম রোববার) ৩২.৫ কোটি রুপি, চতুর্থ দিন (প্রথম সোমবার) ১৩ কোটি রুপি পঞ্চম দিন (প্রথম মঙ্গলবার) ১০.৭৫ কোটি রুপি। এই ৫ দিনে মোট ১১১.২৫ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। এর অর্থ হলো পাঁচ দিনে সিনেমাটি তার বাজেটের শতকরা ৫০ ভাগ আয় করেছে।

‘হাউজফুল ৫’ মাত্র পাঁচ দিনে সালমান খানের ‘সিকান্দার’র সিনেমার আজীবন আয়কে ছাড়িয়ে গিয়েছে। ‘স্যাকনিল্ক’র প্রতিবেদন থেকে জানা গেছে, ‘সিকান্দার’ ১১০.১ কোটি রুপি আয় করেছে। যেখানে ‘হাউজফুল ৫’ পাঁচ দিনেই আয় করেছে ১১১.২৫ কোটি রুপি।

‘হাউজফুল’ ফ্র্যাঞ্চাইজির পঞ্চম সিনেমা নিয়ে অনেকদিন ধরেই অপেক্ষা করছিলেন দর্শকরা। এর আগে ‘হাউজফুল ৪’ ব্যবসা করেছিল ৮৭.৭৮ কোটি টাকার। ‘হাউজফুল ৩’র সংগ্রহ ছিল ৬১.৫৩ কোটি রুপি। ‘হাউজফুল ২’ আয় করে ৪৬.২৩ কোটি রুপি। একই সময়ে ‘হাউজফুল ১’র আয় ছিল ৩৭ কোটি রুপি। এদিক থেকে দেখতে গেলেও, হাউজফুল ফ্র্যাঞ্চাইজির রেকর্ড ভেঙে দিয়েছে ‘হাউজফুল ৫’।

  • Related Posts

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে জাতীয় দলের হয়ে তার দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময়ের এক বর্ণাঢ্য ক্যারিয়ারের অবসান ঘটল। ৩৪…

    Continue reading
    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ হালনাগাদ করা টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছেন ভারতীয় কিশোর তারকা বৈভব সূর্যবংশী।  হারারেতে অনুষ্ঠিত সিরিজে ৫০.৩৩ গড়ে ১৫১ রান সংগ্রাহক…

    Continue reading

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প