প্রথম সেশনেই অস্ট্রেলিয়াকে বিপদে ফেলেছে দক্ষিণ আফ্রিকা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২০২৫ চক্রের ফাইনালে আজ বুধবার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। টেস্টের ক্রিকেটের মর্যাদাবান ট্রফি জেতার লড়াইয়ে নেমে প্রথম সেশনেই অস্ট্রেলিয়াকে বেকায়দায় ফেলে দিয়েছে প্রথমবারের মতো ফাইনাল খেলতে আসা দক্ষিণ আাফ্রিকা।

মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। প্রথম সেশনে ২৩.২ ওভার ব্যাট করে অসিদের সংগ্রহ ৪ উইকেটে ৬৭ রান। ক্রিজে আছেন স্টিভ স্মিথ (৫১ বলে ২৬)।

ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডসে টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার দুই ব্যাটার উসমান খাজা ও মারনাস লাবুশেন শুরু থেকেই পিচে যেন কেমন অস্বস্তি অনুভব করছিলেন। দুইদিক থেকে আক্রমণে আসার দুই দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা ও মার্কো জানসেনের বলে বারবার পরাস্ত হতে থাকেন তারা। ব্যাটে যেন বল স্পর্শ করাতেই পারছিলেন না খাজা ও লাবুশেন।

২০ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি খাজা। ইনিংসের সপ্তম ওভারে রাবাদার বলে প্রথম স্লিপে ডেভিব বেডিংহ্যামের হাতে ক্যাচ হন বাঁহাতি অসি ওপেনার। ওই ওভারের শেষ বলে নতুন ব্যাটার ক্যামেরন গ্রিনকেও (৩ বলে ৪) ফেরান রাবাাদা। গ্রিনকে দ্বিতীয় স্লিপে এইডেন মার্করামের হাতে জমা করান ডানহাতি পেসার।

পিচে সেট হয়েও উইকেট ধরে রাখতে পারেননি লাবুশেন। ৫৬ বলে ১৭ রান করে জানসেনের বলে উইকেটরক্ষক কাইল ভেরেইনের হাতে ধরা পড়েন ডানহাতি অসি ব্যাটার।

সুবিধা করতে পারেননি ট্রাভিস হেডও। ১৩ বলে ১১ রান করে তিনিও একইভাবে জানসেনের শিকার হন, তালুবন্দি হন উইকেটকিপারের। তার উইকেটের পতনের সঙ্গে সঙ্গেই শেষ হয় প্রথম ইনিংসের খেলা।

  • Related Posts

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে জাতীয় দলের হয়ে তার দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময়ের এক বর্ণাঢ্য ক্যারিয়ারের অবসান ঘটল। ৩৪…

    Continue reading
    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ হালনাগাদ করা টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছেন ভারতীয় কিশোর তারকা বৈভব সূর্যবংশী।  হারারেতে অনুষ্ঠিত সিরিজে ৫০.৩৩ গড়ে ১৫১ রান সংগ্রাহক…

    Continue reading

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প