কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের ঈদ আনন্দ আড্ডা

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ মানে সব ভেদাভেদ ভুলে সৌহার্দ্য ও সংহতি প্রকাশের এক উদার উৎসব। তবে প্রবাসীদের ঈদ উদযাপন ও ঈদ আনন্দ কিংবা উৎসব একটু ভিন্ন। হাজারও কর্মব্যস্ততা আর নানান প্রতিকূলতার মধ্যে ঈদ উদযাপন মানে স্বল্প আয়োজনে বিশাল আনন্দ। কুয়েত প্রবাসীদের ক্ষেত্রেও অনেকটা তাই।

রোববার (৮ জুন) কুয়েত সিটি থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে দেশটির সীমান্তবর্তী এলাকা আব্দালিতে প্রবাসী ব্যবসায়ী মোজাহার আলীর আয়োজনে প্রীতিভোজ ও সাংস্কৃতিক আড্ডায় যোগ দেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা।

এমন পরিবেশে যোগ দিয়ে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজেদের অনুভূতির কথা জানাতে গিয়ে প্রবাসীরা বলেন, গ্রীষ্মকালে এমন পরিবেশ পাওয়া বড়ই দুষ্কর। লেক পাড়ে বসে নানান গল্প আর আড্ডায় সময় কাটানোর সুযোগ খুব কমই পাওয়া যায়।

আব্দালি এলাকার এক রিসোর্টের মনোরম পরিবেশে আয়োজিত আড্ডায় প্রবাসীরা গান গেয়ে বাঙালি সংস্কৃতির জানান দেন। তারা বলেন, ঈদের এ আড্ডা স্মরণীয় হয়ে থাকবে ভবিষ্যতেও।

ঈদ আনন্দ আড্ডায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন কুয়েতের অন্যতম উপদেষ্টা প্রকৌশলী মোহাম্মদ ফরিদ উদ্দিন, হুমায়ুন কবির আলী, সহ-সভাপতি সুহেল রানা, আবু মুসা, সাধারণ সম্পাদক কুরবান আলী, সাংগঠনিক সম্পাদক ওয়াসিম সানি, বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ হ জুবেদ, মিরসরাই সমিতি কুয়েতের সভাপতি কামাল হোসেন, প্রবাসী সংগঠক তৌহিদুল আলম চৌধুরী, বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি কুয়েতের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহিন, প্রবাসী সোশ্যাল অ্যাক্টিভিস্ট সাইফুল ইসলাম প্রমুখ।

  • Related Posts

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে পেতে শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্র জানিয়েছে, আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটটি সোমবার সন্ধ্যা…

    Continue reading
    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের দেওয়া সাম্প্রতিক প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করবেন না বলে ইঙ্গিত পাওয়া গেছে। অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা…

    Continue reading

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি