সালমান খানের সিনেমায় অরিজিতের দেশপ্রেমের গান ভাইরাল

সামনেই ভারতের সাধারণতন্ত্র দিবস। তার আগেই দেশাত্মবোধের আবহে প্রকাশ পেল নতুন গান ‘মাতৃভূমি’। সালমান খান অভিনীত ‘ব্যাটল অফ গালওয়ান’ সিনেমার এই গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং। মুক্তির পর থেকেই গানটি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়, দ্রুত বাড়ছে ভিউ ও শেয়ার।

গানটির দৃশ্যায়নে দেখা যায়, দেশের প্রতি অগাধ ভালোবাসা আর আত্মত্যাগের অঙ্গীকারে দৃঢ় এক সেনা কর্মকর্তার ভূমিকায় সালমান খানকে। আবেগঘন কথামালা, শক্তিশালী সুর আর অরিজিতের হৃদয়ছোঁয়া কণ্ঠ মিলিয়ে ‘মাতৃভূমি’ এরই মধ্যে দেশপ্রেমের প্লেলিস্টে জায়গা করে নিয়েছে দর্শকদের কাছে।

শুরু থেকেই ‘ব্যাটল অফ গালওয়ান’ ঘিরে আগ্রহ ছিল তুঙ্গে। ২০২০ সালের গালওয়ান উপত্যকার ভারত-চীন সংঘাতের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করছেন সালমান খান। চরিত্রের প্রস্তুতির জন্য কঠোর শারীরিক প্রশিক্ষণ নিয়েছেন তিনি। শুটিংয়ের আগে নিয়মিত বিশেষ অনুশীলন করেছেন এবং খাদ্যাভ্যাসেও এনেছিলেন বড় পরিবর্তন।

গত ২৭ ডিসেম্বর নিজের জন্মদিনে সিনেমাটির টিজার প্রকাশ করেন সালমান। তবে টিজার ঘিরে বিতর্কও তৈরি হয়। গালওয়ান সংঘাতের চিত্রায়ন নিয়ে আপত্তি তোলে চীন। তাদের দাবি, সিনেমাটি বিকৃত তথ্য উপস্থাপন করছে এবং জাতীয়তাবাদ উসকে দিচ্ছে। কিছু চীনা সংবাদমাধ্যম সিনেমাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও কটাক্ষ করেছে।

সব বিতর্কের মাঝেই এবার আলোচনার কেন্দ্রে ‘মাতৃভূমি’। দেশাত্মবোধের আবেগে ভরপুর এই গান যে সিনেমার প্রতি দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য। সাধারণতন্ত্র দিবসের আগে এমন একটি গান মুক্তি পাওয়ায় দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে আলাদা উচ্ছ্বাস।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প