এমবাপের জোড়া গোলে বার্সাকে টপকে শীর্ষে রিয়াল

স্প্যানিশ লা লিগার নাটকীয় শিরোপা লড়াইয়ে এসেছে নতুন মোড়। ভিয়ারিয়ালকে ২-০ ব্যবধানে হারিয়ে বার্সেলোনাকে টপকে শীর্ষে উঠে গেছে রিয়াল মাদ্রিদ।

দ্বিতীয়ার্ধের শুরুতে প্রথম গোলটি করেন কিলিয়ান এমবাপে আর দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে পেনাল্টিতে নিজের দ্বিতীয় গোল করে চলতি মৌসুমে লিগে নিজের গোলসংখ্যা এখন ১৯ ম্যাচে ২১টি।

প্রথমার্ধে দুই ক্লাবই একে-অপরকে কেবল অর্ধেক সুযোগেই আটকে রাখে। তবে বিরতির পর উজ্জীবিত হয়ে ওঠে আলভারো আরবেলোয়ার শিষ্যরা।

প্রথমার্ধে দুই দলের কেউই পায়নি গোলের দেখা। দ্বিতীয়ার্ধের খেলা মাঠে ফিরলে ম্যাচের ৪৭ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের নিচু ক্রস ভিয়ারিয়াল ডিফেন্ডাররা ঠিকমতো ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল এসে পড়ে এমবাপের পায়ে। যেখান থেকে তিনি কাছ থেকে জোরালো শটে বল জালে পাঠান।

দ্বিতীয়ার্ধে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র বেশ প্রভাব বিস্তার করতে থাকেন। তার তবে তিনি নিজে গোলের দেখা পাননি; ফলে লা লিগায় তার টানা গোলহীন ম্যাচের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩-তে।

৬২ মিনিটে ভিয়ারিয়ালের সমতায় ফেরার বড় সুযোগ নষ্ট করেন জেরার্দ মোরেনো। দানি পারেহোর দ্রুত নেওয়া ফ্রি-কিক থেকে ফাঁকায় বল পেলেও তিনি শটটি বারের ওপর দিয়ে মারেন।

চতুর্থ মিনিটের স্টপেজ টাইমে এমবাপে পেনাল্টি থেকে গোল করে জয় নিশ্চিত করেন। আলফোনসো পেদ্রাসার ফাউলে পাওয়া পেনাল্টিতে তিনি মাঝ বরাবর হালকা চিপ শটে বল জালে পাঠান।

জানুয়ারিতে লা লিগা পুনরায় শুরু হওয়ার সময় রিয়াল মাদ্রিদ বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে ছিল। তবে গত সপ্তাহে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হান্সি ফ্লিকের দলের অপ্রত্যাশিত পরাজয় মাদ্রিদের জন্য সুযোগ তৈরি করে দেয়।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত