সার্ক পুনরুজ্জীবিত করতে কার্যকর পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক পুনরুজ্জীবিত করতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে সার্ক মহাসচিব গোলাম সারওয়ার সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, সার্ক এখন অনেকটাই ভুলে যাওয়া একটি শব্দ। যদি একে পুনরুজ্জীবিত করা যায়, তাহলে এটি পুরো অঞ্চলের মানুষের জন্য সুফল বয়ে আনবে।

সার্ক মহাসচিব গোলাম সারওয়ার প্রধান উপদেষ্টাকে সার্কের বর্তমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। উচ্চপর্যায়ের বৈঠকের অভাবে এই সংস্থার কার্যক্রম সঠিক শক্তি এবং দিকনির্দেশনা পাচ্ছে না বলে উল্লেখ করেন তিনি। তিনি জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি), আঞ্চলিক সংহতি এবং শুল্ক সহযোগিতার মতো বিষয়গুলোতে সার্কের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।

সার্কের কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে পররাষ্ট্র সচিব, পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য ক্ষেত্রভিত্তিক মন্ত্রীদের বৈঠক ও শীর্ষ সম্মেলনের প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করেন তারা।

ড. ইউনূস বলেন, সার্কের মূল উদ্দেশ্য হলো মানুষকে একত্র করা। যুব সম্প্রদায়কে কেন্দ্র করে এমন উদ্যোগ যেমন যুব উৎসব, এই লক্ষ্যে নতুন পথ উন্মুক্ত করতে পারে।

আগামী জানুয়ারিতে বাংলাদেশে আয়োজিত যুব উৎসবে সার্কভুক্ত দেশগুলোর যুবকদের যোগদানের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। এ বছর সার্ক তার ঐতিহাসিক ৪০তম সনদ দিবস উদযাপন করছে।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প