সারেতে সাকিবের অভিষেক, দলে আছেন কারা?

পাকিস্তান সিরিজ শেষ করে গত ৪ সেপ্টেম্বর দেশে ফিরেছে বাংলাদেশ দল। আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশে উড়াল দেবে নাজমুল হোসেন শান্তরা। মাঝের এই সময়্টাতে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে এক ম্যাচ খেলার জন্য ইংল্যান্ড গেছেন সাকিব আল হাসান।

আজ রোববার সারেতে অভিষেকও হয়ে গেলো সাকিবের। উৎসবমুখর পরিবেশে তাকে অভিষেক ক্যাপ পরিয়ে দিয়েছেন সতীর্থরা। সমারসেটের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচ খেলবেন টাইগার অলরাউন্ডার।

টন্টনে টস জিততে পারেনি সাকিবের দল। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সমারসেট। চার দিনের এই ম্যাচে সাকিবদের দলে আর কারা খেলছেন, তা দেখে নেওয়া যাক-

সারে একাদশ

ররি বার্নস (অধিনায়ক), ডম শিবলি, রায়ান প্যাটেল, বেন গেডস, বেন ফোকস, সাকিব আল হাসান, টম কারেন, জর্ডান ক্লাক, ক্যামেরন স্টিল, কেমার রোচ, ডেনিয়েল ওরেল।

টন্টনে আগেও খেলেছেন সাকিব। এই মাঠে তার রেকর্ডও ভালো। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে এই মাঠেই ওয়েস্ট ইন্ডিজের সেঞ্চুরি হাঁকিয়েছিলেন টাইগার অলরাউন্ডার। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওই ম্যাচে ১২৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন সাকিব।

কাউন্টি ক্রিকেটে সাকিবের অভিষেক হয়েছিল আগেই। তবে সারের হয়ে এবারই প্রথম। এর আগে উস্টারশায়ারের হয়ে ৯টি চার দিনের ম্যাচে খেলেছেন সাকিব। এসব ম্যাচে ৪১২ রানের পাশাপাশি সাকিবের নামের পাশে জলজল করছে ৪২টি উইকেট।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান