সন্তানের জন্য অভিনয় ছাড়তেও আপত্তি নেই দীপিকার

প্রথমবারের মতো মা-বাবা হলেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। গতকাল রোববার সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন দীপিকা। ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে সংসারে নতুন অতিথি আসার খবর নিশ্চিত করেছেন দীপিকা-রণবীর।

গতকাল বাংলাদেশ সময় বিকেলে ইনস্টাগ্রামে এক পোস্টে দীপিকা-রণবীর লিখেছেন, ‘ওয়েলকাম বেবি গার্ল!’ তাঁদের এই পোস্টে দুই তারকার ভক্ত-অনুসারী থেকে বলিউড তারকারা শুভকামনা জানিয়েছেন।

এর আগে গত শনিবার বিকেলে মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি হন দীপিকা। তখন থেকেই অপেক্ষায় ছিলেন ভক্তরা। অবশেষে গতকাল এল সুখবর। কিছুদিন আগেই মাতৃত্বকালীন ফটোশুটে ধরা দেন দীপিকা। অভিনেত্রীর সেই বেবিবাম্প ফটোশুটের ছবিও প্রশংসিত হয় অন্তর্জালে।

আগে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছিলেন, তিনি কন্যাসন্তান চান। ‘আমি চাই, মেয়ে হোক, দীপিকার মতো কন্যা পেলে জীবন পূর্ণ হয়,’ বলেছিলেন তিনি। অন্যদিকে ভোগ সাময়িকীতে দেওয়া সাক্ষাৎকারে দীপিকাও বলেছিলেন, তিনি বাচ্চাকাচ্চা ভালোবাসেন। এমনকি সন্তানের জন্য অভিনয় ছাড়তেও তাঁর আপত্তি নেই।

বিয়ের ছয় বছরের মাথায় চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথম সন্তান আসার খবর জানিয়েছিলেন রণবীর-দীপিকা। এরপর রোহিত শেঠির কপ ইউনিভার্সের নতুন কিস্তি ‘সিংহাম অ্যাগেইন’-এর শুটিংয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় অ্যাকশন দৃশ্যে দেখা যায় অভিনেত্রীকে, তখন অবশ্য সেভাবে তাঁর বেবিবাম্প বোঝা যায়নি। দীপিকার বেবিবাম্প প্রকাশ্যে আসে ভারতীয় লোকসভা নির্বাচনের ভোটের দিন। এরপর গত জুন মাসে কল্কি ২৮৯৮ এডির প্রচারে কথা বলেন অভিনেত্রী।

জানান, ছবিটিতে তিনি অভিনয় করেছেন অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে। শুটিং যখন শুরু করেন, তখন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন না কিন্তু ছবিটি মুক্তির সময় পর্দার মতো তিনিও প্রথম সন্তান জন্ম দেওয়ার অপেক্ষায়!

২০১৩ সালে ‘গোলিও কি রাসলীলা: রামলীলা’ ছবির শুটিংয়ের সময় শুরু হয় দীপিকা ও রণবীরের প্রেম। পরে ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’, ‘৮৩’ ইত্যাদি ছবিতে তাঁদের জুটি হিসেবে দেখা গেছে। ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালিতে বিয়ে করেন দীপিকা-রণবীর।

  • Related Posts

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।’ রবিবার ঢাকা সেনানিবাসে সেনাসদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ…

    Continue reading
    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বড় পরিসরে আরও বাড়ানোর পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে যুদ্ধ আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যে পেন্টাগনের ইতোমধ্যেই কমে আসা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র…

    Continue reading

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

    হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

    শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

    শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

    মোদীর বিজেপির পতন হয় ২০২৪ সালে, এখন চলছে ‘পোস্টমর্টেম’

    মোদীর বিজেপির পতন হয় ২০২৪ সালে, এখন চলছে ‘পোস্টমর্টেম’

    মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

    মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

    ইংল্যান্ডকে টপকে ফের শীর্ষে ভারত

    ইংল্যান্ডকে টপকে ফের শীর্ষে ভারত

    রাফির নতুন সিনেমায় মেহজাবীন, যা জানা গেল

    রাফির নতুন সিনেমায় মেহজাবীন, যা জানা গেল

    ‘প্রবাসীদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে’

    ‘প্রবাসীদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে’