সামান্থার জায়গায় শ্রীলীলা, কত টাকা পেলেন আইটেম গানের জন্য?

ভারতের দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন ও অভিনেত্রী রাশমিকা মান্দানা অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা টু’। সুকুমার পরিচালিত এ সিনেমার অন্যতম প্রধান আকর্ষণ আইটেম গান।

সিনেমাটির দ্বিতীয় পার্টের গানে পারফর্ম করতে দেখা যাবে শ্রীলীলাকে। ইতোমধ্যেই গানটিতে তার লুক প্রকাশ্যে এসেছে। তারপর থেকে ভূয়সী প্রশংসা কুড়াচ্ছেন শ্রীলীলা। কিন্তু গানটিতে নাচতে কত টাকা নিয়েছেন এই অভিনেত্রী?

সিয়াসাত ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ‘পুষ্পা টু’ সিনেমার আইটেম গানে পারফর্ম করতে ২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮৩ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন শ্রীলীলা।

‘পুষ্পা: দ্য রাইজ’ বা ‘পুষ্পা’ সিনেমায় প্রথমবারের মতো আইটেম গানে পারফর্ম করেন সামান্থা রুথ প্রভু। ২০২১ সালের ১০ ডিসেম্বর আইটেম গানটির একটি লিরিক্যাল ভিডিও ইউটিউবে মুক্তি পায়। ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ শিরোনামের এই গান মুহূর্তের মধ্যেই আলোচনায় চলে এসেছিল। শুধু তাই নয়, সামান্থার এই আইটেম গান বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার ওপরে জায়গা করে নেয়। এতে পারফর্ম করার জন্য সামান্থা নিয়েছিলেন ৫ কোটি রুপি।  

‘পুষ্পা টু’ সিনেমার দ্বিতীয় পার্টের আইটেম গানে পারফর্মের জন্য সামান্থাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তা ফিরিয়ে দেন এ অভিনেত্রী। এরপর বেশ কয়েকজন ভারতীয় নায়িকার নাম আলোচনায় উঠে আসে। কিন্তু গেল ৮ নভেম্বর ফাঁস হয় ‘পুষ্পা টু’ সিনেমার আইটেম গানের স্থিরচিত্র; তাতে শ্রীলীলাকে দেখা যায়। এর কয়েক দিন পর প্রযোজনা প্রতিষ্ঠান মিথরি মুভি মেকার্স নিশ্চিত করা হয়, আইটেম গানে দেখা যাবে শ্রীলীলাকে।

২০০১ সালের ১৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্মগ্রহণ করেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীলীলা। সেখানে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করেন তিনি। ২০১৯ সালে ‘কিস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। তবে ২০২১ সালে ‘পেলি সানড়া ডি’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন এই অভিনেত্রী।

এদিকে, প্রথম পার্টের মতো দ্বিতীয় পার্টে জুটি বেঁধে অভিনয় করছেন আল্লু অর্জুন-রাশমিকা। ‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ‘পুষ্পা টু’ সিনেমায়ও একই চরিত্রে দেখা যাবে ফাহাদ ফাসিলকে। আগামী ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প