সাফ চ্যাম্পিয়ন হয়ে র‌্যাংকিংয়ে ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ

গত অক্টোবরে ফাইনালে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে বাংলাদেশ নারী ফুটবল দল। যার ছাপ পড়েছে র‌্যাংকিংয়েও।আজ ফিফার প্রকাশিত র‌্যাংকিয়য়ে সাত ধাপ এগিয়েছে তারা।  

সাফে বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি। দুর্বল পাকিস্তানের বিপক্ষে ড্র দিয়ে শুরু করা আসরের পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় তারা। ভারতকে হারায় ৩-১ ব্যবধানে। গ্রুপ সেরা হয়ে পরবর্তী পর্বে করে কোয়ালিফাই। বাকি ম্যাচগুলো দারুণভাবে জিতে ফাইনালে গত ৩০ অক্টোবরকে নেপালকে হারিয়ে ধরে রাখে সাফের মুকুট।  

এই টুর্নামেন্ট জিতে সাত ধাপ আগানো বাংলাদেশ এখন ১৩২ নম্বরে। এগিয়েছে ভুটানও। তিন ধাপ উন্নতিতে তাদের অবস্থান ১৭২ নম্বরে। এক ধাপ এগিয়ে ১৫৭ নম্বরে পাকিস্তান এবং এক ধাপ পিছিয়ে তাদের পরেই অবস্থান শ্রীলঙ্কার।

এদিকে বাংলাদেশের বিপক্ষে ফাইনালে হেরে শিরোপা খোয়ানো নেপাল চার ধাপ পিছিয়ে ১০৩ নম্বরে চলে গেছে। ভারতও পিছিয়েছে। এক দাপ অবনতিতে তাদের অবস্থান ৬৯ নম্বরে। এছাড়া র‌্যাংকিংয়ের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এক ধাপ করে আগানো স্পেন দ্বিতীয় এবং জার্মানি তৃতীয় স্থানে রয়েছে।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প