সাধারণ ভোটারের লাইনে মিঠুন, ভোটের পর যে বার্তা দিলেন

ভারতের রাজ্যসভার দ্বিতীয় দফার নির্বাচন ঘিরে সকাল থেকেই সরগরম পরিবেশ। সাধারণ ভোটারদের পাশাপাশি তারকারাও অংশ নিচ্ছেন এই গণতান্ত্রিক উৎসবে। বুধবার সকালে বেলগাছিয়ায় নিজের ভোটাধিকার প্রয়োগ করেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী।

ভোটকেন্দ্রে কালো রোদচশমা, কালো পাঞ্জাবি, মাথায় টুপি ও গলায় গেরুয়া উত্তরীয়-এমন সাজে দেখা যায় তাকে। কোনো বিশেষ সুবিধা না নিয়ে সাধারণ ভোটারদের মতো লাইনে দাঁড়িয়ে ভোট দেন তিনি। এ সময় তাকে ঘিরে উৎসাহী জনতার ভিড়ও লক্ষ্য করা যায়।

ভোট দিয়ে বেরিয়ে মিঠুন বলেন, ‘আর পাঁচটা সাধারণ নাগরিকের মতোই ভোট দিলাম। কোনো ধরনের বিশেষ সুবিধার আবেদন করিনি। নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে ভোট আয়োজন করছে, এজন্য তাদের ধন্যবাদ জানাই।’

ভোটের হার নিয়েও আশাবাদ ব্যক্ত করেন এই অভিনেতা। তিনি বলেন, ‘প্রথম দফায় প্রায় ৯২ শতাংশ ভোট পড়েছিল। এবারও তেমনই ভোট পড়বে বলে আশা করছি। এত বেশি ভোট পড়লে বুঝে নিতে হবে কী হতে চলেছে।’

এদিকে, এদিন সকালেই ভোট দিয়েছেন আরও একাধিক তারকা। তাদের মধ্যে রয়েছেন রঞ্জিত মল্লিক, জিৎ, আবীর চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী এবং কোয়েল মল্লিক। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা ঘিরে বাড়ছে ভোটের উত্তাপ।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প