সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষকসহ নিহত ২

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের পুষ্পকাটি ও সন্ধ্যায় তালা উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দেবহাটা কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম ও খুলনার কয়রা উপজেলার চরামুখা গ্রামের ফজলু গাজীর ছেলে মো. মহাসিন গাজী (৪৮)।

এছাড়া আহতরা হলেন, খুলনার কয়রা উপজেলার জোড়সিং গ্রামের তোরাব আলীর ছেলে সাইদুর রহমান (৩৮) ও লোকমান গাজীর ছেলে জুলফিকার আলী (৪২)।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে কলেজ থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে পুষ্পকাটি এলাকায় পৌঁছালে একটি মাহেন্দ্রের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন সহকারী অধ্যাপক রবিউল ইসলাম।

অন্যদিকে, জেলার তালার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মো. মহাসিন গাজী (৪৮) নিহত হন। এ সময় আহত হন সাইদুর ও জুলফিকার।

তালা থানার উপ-পুলিশ পরিদর্শক মো. আব্দুল্লাহিল আরিফ জানান, স্থানীয়দের সহায়তায় তালা ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করেছেন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর হয়েছে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী