সাকিবের বোলিং অ্যাকশন সন্দেহজনক!

গত সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি ক্রিকেটে শুধুমাত্র একটি ম্যাচ খেলেন সাকিব আল হাসান। সেখানে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়ার।তাই তার বোলিং অ্যাকশন ঠিকমতো পর্যালোচনার জন্য তাকে পরীক্ষা দিতে বলেছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যদিও বোলিং করা থেকে এখনো নিষিদ্ধ করা হয়নি বলে জানিয়েছে ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সাকিবের বোলিং অ্যাকশনের পরীক্ষা হতে পারে। তবে কোন ল্যাবে পরীক্ষা হবে সেটা এখনো ঠিক হয়নি। তা নিয়ে আলোচনা চলছে সাকিবের সঙ্গে। অ্যাকশন অবৈধ হলে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে আর বোলিং করতে পারবেন না এই অলরাউন্ডার। ফের কোনো ম্যাচে বল হাতে নেওয়ার জন্য অ্যাকশন শুধরে আসতে হবে তাকে।

১৮ বছরের ক্যারিয়ারে এই প্রথম সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ তোলা হয়েছে। বর্তমানে বেশ ঝামেলার মধ্যেই আছেন তিনি। দেশের মাটিতে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ইচ্ছে প্রকাশ করলেও নিরাপত্তা ইস্যুর কারণে তা হয়ে ওঠেনি। মানসিকভাবে বাজে সময় পার করায় আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে দলে না রাখার অনুরোধ করেন তিনি।

সরকারের পটপরিবর্তনের পর আর দেশে ফেরা হয়নি সাকিবের। বিগত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্যও ছিলেন তিনি। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যও ছিলেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার নীরব অবস্থানে ক্ষুব্ধ হন অনেকেই। পরে হত্যামামলাও হয় এই অলরাউন্ডারের নামে।

তাই এতোকিছুর মাঝে সাকিবের দেশে ফেরা নিয়ে এখনো অনিশ্চয়তা বিদ্যমান। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় শেষে সারের হয়ে এক ম্যাচ খেলতে যুক্তরাজ্যে যান তিনি। ১৩ বছর পর কাউন্টিতে প্রত্যাবর্তন ব্যক্তিগতভাবে সুখকরই ছিল তার জন্য। সমারসেটের বিপক্ষে প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে শিকার করেন ৫ উইকেট। যদিও সেই ম্যাচে তার দল হেরেছে ১১১ রানে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প