সহস্র টন‌ খাদ্য সহায়তা নিয়ে গাজার পথে কাফেলা

‘তোমাদের ধন-সম্পদ দিয়ে সংগ্রাম করো… ফিলিস্তিনকে বিজয়ী করো‌— মিশরের বাইতুজ্‌ যাকাত ও সাদাকাত’-এর এই আহ্বানে সাড়া দিয়ে আল-আজহারের গ্র্যান্ড ইমাম অধ্যাপক ড. আহমদ আত্-তায়্যিবের নির্দেশনায় হাজার টন মানবিক সহায়তা নিয়ে ফের গাজার পথে ছুটে চলেছে ১১তম ত্রাণ বহর।

চলমান ইসরায়েলি আগ্রাসনে বিপর্যস্ত গাজা উপত্যকায় মানবিক বিপর্যয়ের ভয়াবহতা দিনে দিনে ভয়াবহ রূপ নিচ্ছে। ক্ষুধার্ত শিশুদের কান্না, গৃহহীন নারীর আর্তনাদ, চিকিৎসার অপেক্ষায় মৃত্যুর প্রহর গোনা মানুষের দীর্ঘশ্বাস—এ সবকিছুর মাঝে আলোর একটি আশার রেখা হয়ে এসেছে আল-আজহার শরীফের নতুন উদ্যোগ।

রোববার (২৭ জুলাই) এক হাজার টনের বেশি শুকনো খাবার, চিকিৎসা সরঞ্জাম, জীবন রক্ষাকারী ওষুধ, শিশুখাদ্য, ডায়াপার, হেলথ কেয়ার পণ্য, পোশাক, কম্বল, ত্রিপল ১০০০টি সম্পূর্ণ সজ্জিত তাঁবু পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ বোতলজাত পানীয় নিয়ে ত্রাণ বহরটি এখন রয়েছে রাফা সীমান্তে।

এই ত্রাণ সামগ্রীতে নারী ও শিশুর প্রয়োজন পূরণের দিকে জোর দেওয়া হয়েছে। বাস্তুচ্যুতি, ক্ষুধা, চিকিৎসার অভাব—সব মিলিয়ে এদের অবস্থা সবচেয়ে শোচনীয়। তাই এবার তাদের পাশে দাঁড়াতে নেওয়া হয়েছে আরও কার্যকর ব্যবস্থা।

বিশ্বের ৮০টির বেশি দেশের বিভিন্ন মানবিক সংস্থা ও ব্যক্তি এরই মধ্যে আগের ১০টি ত্রাণ বহর পাঠাতে সহায়তা করেছিলেন। এবারও তাদের সহায়তা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মিশরে বাইতুজ্‌যাকাত ও সাদাকাত ফাউন্ডেশন।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল