সরকারের সিদ্ধান্তে সন্তুষ্ট তিতুমীরের শিক্ষার্থীরা, অবরোধ স্থগিত

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা যায় কি না, তা নিয়ে আগামী সাতদিনের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্তে সন্তুষ্ট কলেজটির শিক্ষার্থীরা। তারা এ পদক্ষেপকে ইতিবাচক বিবেচনা করে আপাতত রাজপথে আর কোনো কর্মসূচি দেবেন না বলে জানিয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলামের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সদস্যরা জানান, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব কি না, সে বিষয়ে পর্যবেক্ষণ করতে আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্তে আমরা খুশি। সেজন্য আপাতত রাজপথে কোনো কর্মসূচিতে থাকছি না আমরা।

এদিকে, বৈঠক শেষে শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়া খুব কঠিন। তবে ঢাকা উত্তরে কোনো বিশ্ববিদ্যালয় নেই। এছাড়া তিতুমীর কলেজের ১০ একর জমি রয়েছে। কমিটি সব বিষয়ে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত জানাবে।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে গত দুই মাস ধরে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। গত সোমবার (১৮ নভেম্বর) শিক্ষার্থীরা মহাখালী রেলগেট এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন। এ অবরোধ থেকে ট্রেনে ইট-পাথর ছোড়ারও ঘটনা ঘটে। এতে নারী-শিশুসহ বেশ কয়েকজন আহত হন। টানা ৫ ঘণ্টা অবরোধ শেষে বিকাল ৪টায় তারা কর্মসূচি শেষ করে ফিরে যান।

এদিন বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে যান তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ১৪ সদস্যের প্রতিনিধিদল। বৈঠকে বিষয়টি নিয়ে সুরাহা না হওয়ায় ফের অবরোধ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের সড়ক-রেলপথ অবরোধ ঠেকাতে মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে তিতুমীর কলেজের ভেতরে প্রধান ফটকের পাশে অবস্থান নেন বিপুলসংখ্যক পুলিশ সদস্য। সেনাবাহিনীর সদস্যদের টহলও চোখে পড়ে। সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীদের আপত্তির মুখে কলেজ থেকে বেরিয়ে যায় পুলিশ।

শিক্ষার্থীরাও তাদের সড়ক-রেলপথ অবরোধ কর্মসূচি থেকে সরে এসে ক্যাম্পাসে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করার ঘোষণা দেন। বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তারা এ কর্মসূচি করেন। একই সময়ে সচিবালয়ে উপদেষ্টা নাহিদ ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আমিনুল ইসলামের সঙ্গে বৈঠক করেন শিক্ষার্থীরা। সেখানে ৭ দিনের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এরপর শিক্ষার্থীরা তাদের সব কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প