সমালোচনা প্রচার করা টিভির লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

সমালোচনা প্রচার করা টিভির লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তার বিরুদ্ধে অবস্থান নেওয়া কিছু টিভি নেটওয়ার্কের সম্প্রচার লাইসেন্স ‘কেড়ে নেওয়া উচিত’।

গত বুধবার (১৭ সেপ্টেম্বর) ট্রাম্প প্রশাসনের চাপের মুখে এবিসি টেলিভিশন লেট-নাইট শো সঞ্চালক জিমি কিমেলকে সাময়িক বরখাস্ত করে। কিমেল তার শোতে বলেছিলেন, ইউটাহতে রক্ষণশীল নেতা চার্লি কার্ক হত্যাকাণ্ডে এক ট্রাম্প সমর্থক জড়িত থাকতে পারে। তার এই মন্তব্যের জেরে পুরো শো স্থগিত করা হয়। এই ঘটনাকে ঘিরে যুক্তরাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ উঠেছে।

সিবিএসের সঞ্চালক স্টিফেন কোলবেয়ার বলেছেন, এটি স্পষ্ট সেন্সরশিপ। এক স্বৈরশাসকের সঙ্গে সামান্য ছাড়ও দেওয়া যায় না।

ট্রাম্পের মন্তব্য

বৃহস্পতিবার যুক্তরাজ্য সফর শেষে এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি কোথাও পড়েছি, ৯৭ শতাংশ সংবাদ নাকি আমার বিরুদ্ধে গেছে, তারপরও আমি সহজে জিতেছি। তারা কেবল নেতিবাচক প্রচারই দেয়। অথচ তাদের লাইসেন্স দেওয়া হয়েছে। আমি মনে করি হয়তো তাদের লাইসেন্স কেড়ে নেওয়া উচিত।

কিমেলকে ঘিরে বিতর্ক

৫৭ বছর বয়সী কিমেল তার শোতে বলেন, মাগা (মেক আমেরিকা গ্রেট এগেইন) গ্যাং মরিয়া হয়ে চেষ্টা করছে এই হত্যাকারীকে তাদের বাইরে প্রমাণ করতে এবং রাজনৈতিক সুবিধা নিতে।

এছাড়া তিনি ট্রাম্পের প্রতিক্রিয়াকে ব্যঙ্গ করে বলেন, এটা যেন ‘একটি চার বছরের বাচ্চা সোনালি মাছ হারানোর মতো করে শোক প্রকাশ করছে।’

ইউটাহ কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত হত্যাকারী ‘বামপন্থি মতাদর্শে প্রভাবিত’ ছিল। ৩১ বছর বয়সী কার্ক গত ১০ সেপ্টেম্বর ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতার সময় গুলিতে নিহত হন।

এফসিসির হুমকি
মার্কিন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা এফসিসির চেয়ারম্যান ব্রেনডান কার কিমেলের বক্তব্যকে “অসুস্থ মানসিকতার বহিঃপ্রকাশ” বলে আখ্যা দেন। তিনি সতর্ক করেন, এবিসি ও অন্যান্য নেটওয়ার্কগুলো আচরণ না বদলালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এবিসির মূল সংস্থা ডিজনির সহযোগী প্রতিষ্ঠান নেক্সস্টার কিমেলের অনুষ্ঠান সম্প্রচার না করার ঘোষণা দিয়েছে।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের