সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর

গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দলীয় অবস্থান বা সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে।

সোমবার (১৫ জুন) রাজধানীতে টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বার্তা সম্পাদকদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।

বৈঠকে দেশের টেলিভিশন শিল্পের বর্তমান সংকট, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, চাকরির নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিক নেতারা জানান, বৈঠকে টেলিভিশন শিল্পকে একটি পূর্ণাঙ্গ শিল্পখাত হিসেবে গড়ে তোলার দাবি জানানো হয়। গণমাধ্যম প্রতিনিধিরা ওয়েজ বোর্ড বাস্তবায়ন, চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দ্রুত একটি কার্যকর গণমাধ্যম কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে দেশে ইতিবাচক পরিবর্তন আনতে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম. ছালেহ শিবলী জানান, অর্থনীতি ও সমাজনীতির পাশাপাশি মানবিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করতেও গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এ লক্ষ্যেই স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ১৮ জুন এ বিষয়ে অংশীজনদের নিয়ে একটি সংলাপ অনুষ্ঠিত হবে।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রে প্লেন দুর্ঘটনায় পাইলটসহ নিহত ১২

    যুক্তরাষ্ট্রে একটি প্লেন দুর্ঘটনায় পাইলটসহ ১২ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মিসৌরি অঙ্গরাজ্যে একটি বিমান দুর্ঘটনায় ১১ জন স্কাইডাইভার ও এক পাইলট নিহত হয়েছেন। বেটস কাউন্টি জরুরি ব্যবস্থাপনা বিভাগের…

    Continue reading
    মদে ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সকে সতর্ক করে বলেছেন, দেশটি যদি প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর আরোপিত ডিজিটাল সেবা কর প্রত্যাহার না করে, তাহলে ফ্রান্স থেকে আমদানি করা ওয়াইন (মদ) ও শ্যাম্পেনের ওপর…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর

    সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর

    যুক্তরাষ্ট্রে প্লেন দুর্ঘটনায় পাইলটসহ নিহত ১২

    যুক্তরাষ্ট্রে প্লেন দুর্ঘটনায় পাইলটসহ নিহত ১২

    মদে ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

    মদে ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

    ফ্রান্সে ‘ভারত ইনোভেটস’ উদ্বোধন করলেন মোদী ও ম্যাক্রোঁ

    ফ্রান্সে ‘ভারত ইনোভেটস’ উদ্বোধন করলেন মোদী ও ম্যাক্রোঁ

    কক্সবাজারের পেকুয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ‎

    কক্সবাজারের পেকুয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ‎

    তিউনিসিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু সুইডেনের

    তিউনিসিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু সুইডেনের

    নায়কের চেয়ে ভিলেন শক্তিশালী হওয়ায় ট্রল, এলো জবাব

    নায়কের চেয়ে ভিলেন শক্তিশালী হওয়ায় ট্রল, এলো জবাব

    ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনা, কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে গায়ক

    ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনা, কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে গায়ক

    ফ্রান্সে মাইগ্রেশন-অ্যাসাইলাম নিয়মে বড় পরিবর্তন

    ফ্রান্সে মাইগ্রেশন-অ্যাসাইলাম নিয়মে বড় পরিবর্তন

    ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

    ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী