সতীর্থকে মারধরের গুরুতর অভিযোগ নেইমারের বিরুদ্ধে

এতদিন নেইমার কেবল খবরের শিরোনাম হয়েছেন ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাচ্ছেন কি না, এই ইস্যুতে। ভক্ত-সমর্থক, সাবেক ও বর্তমান তারকাদের মাঝেও তাকে বিশ্বকাপ দলে দেখতে পাওয়ার আকুতি। কিন্তু এসবের মাঝেই জন্ম দিলেন নেইমার এক নেতিবাচক খবরের।

মাঠের বাইরের এক ঘটনায় লজ্জায় পড়েছেন নেইমার। অনুশীলনে ব্রাজিল এই ফরোয়ার্ডের বিরুদ্ধে সান্তোস সতীর্থ রবিনিও জুনিয়রকে মারধরের অভিযোগ উঠেছে।

সেই অভিযোগ আমলে নিয়ে ইতোধ্যেই শুরু হয়ে গেছে নেইমারের বিরুদ্ধে তদন্ত। সূত্রের বরাতে ইএসপিএন জানিয়েছে, গত পরশু অনুশীলনে ড্রিবল করে নেইমারকে বোকা বানান রবিনিও জুনিয়র। সেটি মোটেও ভালোভাবে নেননি। ক্ষুব্ধ হয়ে রবিনিও জুনিয়রকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে নেইমারের ওপর।

ব্রাজিলিয়ান তারকার বিরুদ্ধে তদন্তের বিষয়টিও নিশ্চিত করেছে সান্তোস। এক বিবৃতিতে নেইমারের ক্লাব বলেছে, ‘সিটি রেই পেলেতে গত রোববার (৩ মে) অনুশীলনের সময় নেইমার ও রবিনিও জুনিয়রের মধ্যে ঘটে যাওয়া ঘটনাটি বিশ্লেষণ করতে তাৎক্ষণিকভাবে একটি অভ্যন্তরীণ তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই তদন্ত পরিচালনার দায়িত্ব পড়েছে ক্লাবের আইন বিভাগের ওপর। ক্লাব সভাপতির নির্দেশে এটা করা হয়েছে।’

নেইমার বড় ঝামেলায় পড়তেব যাচ্ছেন বলে জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্ত। ক্লাবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন রবিনিও জুনিয়রের আইনজীবীরা। তারা একটি নথি জমা দিয়েছেন। সেখানে অনুশীলনের সময় নেইমারের আচরণ সম্পর্কে ব্যবস্থা নেওয়া এবং স্বচ্ছতা দাবি করা হয়েছে।

নথিতে রবিনিও জুনিয়র দাবি করেন, বাজে ভাষায় গালমন্দ করেছেন নেইমার তাকে। পা লাগিয়ে ফেলে দিয়েছেন এবং মুখে জোরে চড় মেরেছেন। অনুশীলনের ফুটেজ প্রকাশ ও ক্লাবে ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থার অভাব নিয়ে আলোচনা করতে একটি বৈঠকের দাবি করছেন।

  • Related Posts

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। শনিবার (২৫ জুলাই) নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে এই পদত্যাগের…

    Continue reading
    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সেমিকন্ডাক্টর খাতকে একটি জাতীয় অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে আমরা বিবেচনা করছি। সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে…

    Continue reading

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা