শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তানের দারুণ জয়

আবু ধাবিতে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচটা পরিণত হলো এক নাটকীয় লড়াইয়ে। টানটান উত্তেজনায় ভরা ম্যাচে ৫ উইকেট হাতে রেখে জয়ের হাসি হাসল পাকিস্তান।

প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা গড়তে পারেনি বড় সংগ্রহ। ইনিংসের শুরুতেই শাহীন শাহ আফ্রিদির আগুনে বোলিংয়ে চাপে পড়ে যায় লঙ্কানরা। কুশাল মেন্ডিস (০) শূন্য রানে ফিরলে, পাথুম নিসাঙ্কা (৮) ও কুশাল পেরেরা (১৫) ছোট ছোট ইনিংস খেলে বিদায় নেন। তবে এক প্রান্ত আগলে রাখেন কামিন্দু মেন্ডিস। ৪৪ বলে ৫০ রানের ঝলমলে ইনিংসে দলকে লড়াইয়ে রাখেন তিনি। শেষদিকে চামিকা করুনারত্নে (অপরাজিত ১৭) কিছুটা ভরসা দিলেও ২০ ওভারে শ্রীলঙ্কার ইনিংস থামে ৮ উইকেটে ১৩৩ রানে।

পাকিস্তানের হয়ে শাহীন আফ্রিদি ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে ২৮ রান খরচায় তুলে নেন ৩ উইকেট। হুসেইন তালাত নিয়েছেন ২ উইকেট, হারিস রউফও শিকার করেন ২টি। তবে সবচেয়ে কৃপণ ছিলেন স্পিনার আব্রার আহমেদ। ৪ ওভারে মাত্র ৮ রান খরচায় নেন একটি গুরুত্বপূর্ণ উইকেট।

টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তানের শুরুটা দারুণ হলেও দ্রুতই ধাক্কা খায়। সাহিবজাদা ফারহান ঝড়ো ২৪ রান করে ফিরলে ফখর জামান (১৭), সাইম আইয়ুব (২) ও সালমান আগা (৫) দ্রুত আউট হয়ে যায়। স্কোরবোর্ডে তখন ৪ উকেটে ৫৭। ম্যাচে শ্রীলঙ্কাই এগিয়ে। মোহাম্মদ হারিসও বড় ইনিংস খেলতে পারেননি, আউট হয়েছেন ব্যক্তিগত ১৩ রানে।

সেখান থেকে ম্যাচ ঘুরিয়ে দেন দুই অলরাউন্ডার হুসেইন তালাত ও মোহাম্মদ নওয়াজ। তালাত শান্ত মাথায় খেলেন অপরাজিত ৩২ রানের ইনিংস৷ নওয়াজ ঝড় তুলে ২৪ বলে ৩৮ রান করেন। শেষদিকে তাদের জুটির ব্যাটে ১৮তম ওভারেই ১৩৮ রান স্পর্শ করে পাকিস্তান, হাতে থাকে ৫ উইকেট।

শ্রীলঙ্কার হয়ে মাহিশ থিকশানা ২৪ রানে ২ উইকেট ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ২৭ রানে ২ উইকেট তুলে চেষ্টা করলেও শেষ পর্যন্ত ফল ঘুরিয়ে আনতে পারেননি।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের