শ্রীলঙ্কাকে ভয় পাইয়ে দিয়েছিল হংকং, নিশ্চিত হলো সুপার ফোর

ব্যাট হাতে ১৪৯ রান করার পর বল হাতেও শ্রীলঙ্কাকে কোণঠাসা করে ফেলেছিল হংকং। একটা সময় তো মনেই হচ্ছিল, হয়তো লঙ্কানদের হারিয়ে এশিয়া কাপে অঘটনের জন্ম দেবে হংকং।

তবে শেষ পর্যন্ত শ্রীলঙ্কার অভিজ্ঞতার কাছে হেরে গেছে হংকংয়ের ক্রিকেটাররা। তাদেরকে ৪ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে শ্রীলঙ্কা। আর তিন ম্যাচের সবগুলোতে হেরে সবার আগে বিদায় নিশ্চিত হয়ে গেছে হংকংয়ের।

১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর স্বচ্ছন্দে খেলতে পারছিল না লঙ্কান ব্যাটাররা। একমাত্র পাথুম নিশাঙ্কাই ছিলেন সাবলিল। অন্যরা নিয়মিত বিরতিতে উইকেট দিয়ে আসছিলেন হংকং বোলারদের হাতে। ১১ রানে কুশল মেন্ডিস, ১৯ রানে কামিল মিশারা আউট হয়ে যান।

শেষ মুহূর্তে ১১৯ রানের মাথায় পাথুম নিশাঙ্কা আউট হওয়ার পর হঠাৎ যেন খেই হারিয়ে ফেলে লঙ্কানরা। ৪৪ বলে ৬৮ রান করে নিশাঙ্কা রানআউট হয়ে যান। এরপরই কুশল পেরেরা উইকেট তুলে নেন ইয়াসিম মুরতাজা। চারিথ আশালঙ্কাকে ফিরিয়ে দেন এহসান খান। ইয়াসিম মুরতাজার বলে ছক্কা মারতে গিয়ে আউট হয়ে ফেরেন কামিন্দু মেন্ডিস।

তবে শেষ মুহূর্তে মাঠে নেমে কাজের কাজটি করে দেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৯ বলে তিনি করেন ২০ রান। ৬ রানে অপরাজিত থাকেন দাসুন শানাকা।শেষ পর্যন্ত ৭ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় লঙ্কানরা। হংকং অধিনায়ক ইয়াসিম মুরতাজা নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন আয়ুস শুকলা, এহসান খান ও আইজাজ খান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করেছে হংকং। ৫২ রানে অপরাজিত থাকেন নিজাকাত খান। ৪৮ রান করেন অংশুমান রাঠ।

  • Related Posts

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানা ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। দেশটির একটি শপিংমলে আটকা পড়া মানুষদের জীবিত উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি…

    Continue reading
    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বগুড়ার ধুনট উপজেলায় বেপরোয়া গতির বালুবাহী ট্রাকের ধাক্কায় সোহেল রানা (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় একই মোটরসাইকেল আরোহী নিহতের ছোট ভাই রাব্বী হাসান (১৮) আহত হয়েছে। বুধবার…

    Continue reading

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা