শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

গোল-পাল্টা গোল, লাল কার্ড, গতিময় আক্রমণ–কী ছিল না খেলায়! পয়সা উসুল খেলা একেই বলে। ৯৮ সেকেন্ডের ব্যবধানে জুড বেলিংহ্যাম দুই গোল করলেন। জবাবে হুলিয়ান কুইনোনেস করলেন দারুণ এক গোল। দ্বিতীয়ার্ধের শুরুতে কুয়ানসাহ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০জনের দলে পরিণত হলো ইংল্যান্ড, তাতে কী আসে যায়! পেনাল্টি থেকে গোল করে গার্ড মুলারকে ছুঁলেন হ্যারি কেন। রাউল হিমিনেজ ব্যবধান কমালেন আবার। শেষদিকে মেক্সিকো প্রাণপণে গোল শোধের চেষ্টা করেও পারল না।

সোমবার (৬ জুলাই) মেক্সিকো সিটি স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে ১০ জনের দলে পরিণত হলেও জুড বেলিংহ্যাম ও হ্যারি কেনের নৈপুণ্যে জয় পেয়েছে থ্রি লায়ন্স। 

কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ নরওয়ে। দিনের আগের খেলায় ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। আগামী ১১ জুলাই মায়ামি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে এই দুই ইউরোপীয় দল। 

এবারের বিশ্বকাপের শেষ ১৬–তে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে একটিও গোল হজম করেনি মেক্সিকো। কিন্তু এদিন এলো ত্রি’র জাল অক্ষত থাকে ৩৬ মিনিট পর্যন্ত। বুকায়ো সাকার পাসে দারুণ এক হেডে বল মেক্সিকোর জালে পাঠান বেলিংহ্যাম।

এর ৯৮ সেকেন্ড পরেই আবারও গোল করেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার। এবার হ্যারি কেনের বানিয়ে দেয়া বলে গোল করেন বেলিংহ্যাম। এই মিডফিল্ডারের জোড়া গোলে তখন উড়ছে ইংলিশরা।

কিন্তু বাস্তবের জমিনে নেমে আসতে সময় লাগেনি ইংলিশদের। ৪ মিনিট পরেই কুইনোনেস দারুণ এক গোলে ব্যবধান কমান। প্রথমার্ধে রাউল হিমিনেজের পরপর দুটি প্রচেষ্টা দারুণভাবে ঠেকিয়ে দেন ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। বাজে ট্যাকলের খেসারত দিয়ে মাঠ ছাড়েন জারেল কুয়ানসাহ। ভিএআর দেখে এই ফুলব্যাককে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ১০ জনের দলে পরিণত হয় ইংল্যান্ড।

এর মাত্র ৬ মিনিট পরেই পেনাল্টি পায় ইংল্যান্ড। স্পটকিক থেকে গোল করে ইতিহাস গড়েন হ্যারি কেন। এবারের বিশ্বকাপে এটি তার ষষ্ঠ গোল, আর সব মিলিয়ে ১৪ গোল নিয়ে জার্মান কিংবদন্তি জার্ড মুলারকে ছুঁয়ে ফেললেন তিনি। তার সামনে আছেন রোনালদো নাজারিও, মিরস্লাভ ক্লোসা, কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি।

গোল খেয়ে দমে যায়নি মেক্সিকো। ১০ জনের ইংল্যান্ডের ওপর চাপ বাড়াতে থাকে তারা। যার ফলও পায়। ৬৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে উত্তেজনা আরও বাড়িয়ে দেন রাউল হিমিনেজ। শেষ দিকে একের পর এক আক্রমণ শানালেও অবশ্য সমতায় ফিরতে পারেনি এল ত্রিরা। ফলে ঘরের মাঠের বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেল মেক্সিকোর।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প