শেষ মুহূর্তের দুই গোলে কাতালান ডার্বিতে বার্সার জয়

কাতালান ডার্বিতে শেষ সময়ে করা দুই গোলে এস্পালিওলকে ২-০ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে লা লিগার শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে বার্সা। 

দানি ওলমো ও রবার্ট লেওয়ানডস্কির গোলে জয় পায় হান্সি ফ্লিকের শীষ্যরা। পুরোনো ক্লাবের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করেন বার্সার গোলকিপার হোয়ান গার্সিয়া।

এস্পানিওলকে হারানোর পর ৪৯ পয়েন্ট নিয়ে ফলে লা লিগায় বার্সেলোনার পয়েন্ট এখন ৪৯। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এগিয়ে আছে সাত পয়েন্টে। রিয়াল মাদ্রিদ রোববার রিয়াল বেতিসের মুখোমুখি হবে। অন্যদিকে ৩৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে এস্পানিওল।

শারীরিক লড়াই ও উত্তেজনায় ভরা ম্যাচটিতে একাধিকবা এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয় এস্পানিওলের। কিন্তু গোলের দেখা পায়নি। উল্টো ম্যাচ শেষ হওয়ার আগমুহূর্তে ৮৬ মিনিটে দানি ওলমো গোল করেন ফারমিন লোপেজের পাস থেকে বক্সের ভেতর নিখুঁত শটে । 

এরপর যোগ করা সময়ে ডান দিক দিয়ে দুর্দান্ত দৌড়ে উঠে লোপেজ সেটআপ করেন রবার্ট লেওয়ানডস্কিকে। ম্যাচের ৯০তম মিনিটে গোল করে লোপেজের দ্বিতীয় অ্যাসিস্ট কাজে লাগান এই পোলিশ স্ট্রাইকার। এতে নিশ্চিত হয় বার্সেলোনার জয়, আর স্তব্ধ হয়ে যায় আরসিডিই স্টেডিয়ামের উচ্ছ্বসিত দর্শকরা।

পুরো ম্যাচজুড়ে বার্সেলোনার বড় ভরসা ছিলেন গোলরক্ষক হোয়ান গার্সিয়া। একের পর এক দুর্দান্ত সেভে এস্পানিওলের আক্রমণ ব্যর্থ করে দেন তিনি। সাবেক ক্লাবের বিপক্ষে মাঠে নেমেও ঘরের মাঠের দর্শকদের তীব্র চাপের মধ্যে ঠান্ডা মাথায় দায়িত্ব পালন করে দলের জয় নিশ্চিত করেন গার্সিয়া। 

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প