রাইসের জোড়া গোলে জয়রথ চলছে আর্সেনালের

ইংলিশ প্রিমিয়ার লিগে দাপুটে ধারা অব্যাহত রেখেছে আর্সেনাল। ডেকলান রাইসের জোড়া গোলে পিছিয়ে পড়ার পরও ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে গানাররা।

ম্যাচের শুরুতেই গোল হজম করে বিপদে পড়ে আর্সেনাল। সেন্টার ব্যাক গ্যাব্রিয়েলের ভুল পাস চলে যায় প্রতিপক্ষের পায়ে। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের দশম মিনিটে বোর্নমাউথকে এগিয়ে দেন ইভানিলসন।

নিজের বিরাট ভুলে দলকে গোল হজম করানোর ৬ মিনিট পর সেই ভুলের প্রায়শ্চিত্ত করেন গ্যাব্রিয়েলই। গ্যাব্রিয়েল মার্তিনেল্লির শট প্রতিহত হলে ফিরতি বলে জোরালো শটে সমতা ফেরান তিনি।

এরপর একাধিক সুযোগ পেয়েও বোর্নমাউথ কাজে লাগাতে পারেনি। উল্টো ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্সেনাল। মার্টিন ওডেগার্ডের লে-অফ থেকে বক্সের বাইরে থেকে নিখুঁত শটে দলকে এগিয়ে দেন ডেকলান রাইস দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে।

হাঁটুর চোট কাটিয়ে ফেরা ইংল্যান্ডের এই মিডফিল্ডার দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করেন ৭৬ মিনিটে। বদলি হিসেবে নামা বুকায়ো সাকার কাটব্যাক থেকে বল পেয়ে জাল খুঁজে নেন রাইস।

৩ গোল হজমের পর ম্যাচের শেষদিকে কিশোর ফরোয়ার্ড এলি জুনিয়র ক্রুপির বক্সের বাইরে থেকে দারুণ এক গোল করে আশা দেখায় বোর্নমাউথকে। তবে সমতা ফেরানোর মতো আর কোনো সুযোগ তৈরি করতে পারেনি স্বাগতিকরা।

এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলার থেকে ছয় পয়েন্ট এগিয়ে গেল মিকেল আর্তেতার দল।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প