শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো পাকিস্তান

টানা দুই ম্যাচের ব্যাটিং ব্যর্থতা শেষ টি-টোয়েন্টিতে কাটিয়ে উঠলো পাকিস্তান। হোয়াইটওয়াশ মিশনে বেশ চ্যালেঞ্জের মুখেই পড়লো বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৭ উইকেটে ১৭৮ রান তুলেছে পাকিস্তান। অর্থাৎ জিততে হলে বাংলাদেশকে করতে হবে ১৭৯।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। কিন্তু এবার আর আগের দুই ম্যাচের মতো ভালো শুরু করতে পারেননি বোলাররা।

পাকিস্তানের দুই ওপেনার শাহিবজাদা ফারহান আর সাইম আইয়ুব দারুণ সূচনা করেন। বিশেষ করে ঝড় তুলেন ফখর জামানের বদলে ওপেনে নামা ফারহান। ২৯ বলে ফিফটি পূরণ করেন তিনি। পাওয়ার প্লের ৬ ওভারে বিনা উইকেটে ৫৮ রান তোলে পাকিস্তান।

অবশেষে ৪৬ বলে ৮২ রানের ওপেনিং জুটি ভাঙেন নাসুম আহমেদ। ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ স্কয়ার লেগে শামীম পাটোয়ারীর ক্যাচ হন সাইম। ১৫ বলে তিনি করেন ২১।

মারকুটে শাহিবজাদা ফারহানকেও ফেরান নাসুম। স্লগ সুইপে মিডউইকেটে শেখ মেহেদীর হাতে ধরা পড়েন ফারহান। ৪১ বলে ৬৩ রানের ইনিংসে ৬টি বাউন্ডারি আর ৫টি ছক্কা হাঁকান পাকিস্তানি ওপেনার।

ধীর গতিতে খেলছিলেন মোহাম্মদ হারিস। ১৪ বল খেলে শেষ পর্যন্ত ৫ রান করে তিনি হন তাসকিন আহমেদের শিকার। ডাউন দ্য উইকেটে আসলে বল ব্যাটে লেগে চলে যায় থার্ড ম্যানে।

পরের ওভারে হাসান নেওয়াজকে শেখ মেহেদীর দারুণ এক ক্যাচে ফেরান শরিফুল ইসলাম। ১৭ বলে ১ চার আর ৩ ছক্কায় নেওয়াজ করেন ৩৩ রান।

হুসাইন তালাত (৪ বলে ১) ক্রিজে এসে বেশিক্ষণ টিকতে পারেননি। মোহাম্মদ সাইফউদ্দিনের দুর্দান্ত এক সুইংয়ে ব্যাট চালিয়ে উইকেটরক্ষকের ক্যাচ হন তিনি। ১৩২ রানে ৫ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে পাকিস্তান।

তবে শেষদিকে মোহাম্মদ নওয়াজের ১৫ বলে ২৭ আর অধিনায়ক সালমান আগার ৯ বলে ১২ রানে ভর করে চ্যালেঞ্জিং পুঁজি পায় পাকিস্তান।

বাংলাদেশের তাসকিন আহমেদ ৩৮ রান দিয়ে নেন ৩টি উইকেট। নাসুম আহমেদ ২২ রানে ২টি আর শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন নেন একটি করে উইকেট।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল