শেষদিনে বড় জয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি-নেদারল্যান্ডস

বিশ্বকাপ মিস করার আশঙ্কা যে ছিল, জার্মানি তা উড়িয়ে দিল দারুণ এক জয়ে। সোমবার স্লোভাকিয়াকে ৬-০ গোলে হারিয়ে জার্মানি নিশ্চিত করলো ২০২৬ বিশ্বকাপের টিকিট। গ্রুপ পর্বের শুরুতে হোঁচট খেয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত সেই শঙ্কা আর বাস্তবায়িত হতে দিলো না জুলিয়ান নাগেলসমানের দল।

ফুটবলের বৃহত্তম আসরে এটি জার্মানির ২৩টির মধ্যে ২১তম বার অংশগ্রহণ। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে অংশ নেয়নি তারা, আর ১৯৫০ সালে নিষিদ্ধ থাকার কারণে খেলতে পারেনি।

জার্মানির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী নেদারল্যান্ডসও নিশ্চিত করেছে বিশ্বকাপ। লিথুয়ানিয়াকে ৪-০ গোলে হারিয়ে অপরাজিতভাবেই গ্রুপের শীর্ষে থেকে তারা জায়গা করে নিয়েছে টুর্নামেন্টে। পোল্যান্ডকে পেছনে ফেলেই ডাচরা নিশ্চিত করেছে শীর্ষস্থান।

গ্রুপে জার্মানির পরে দ্বিতীয় হয়ে স্লোভাকিয়া, আর নেদারল্যান্ডসের গ্রুপে পোল্যান্ড প্লে-অফে উঠেছে।

রেড বুল অ্যারেনায় জার্মানি শুরু থেকেই আধিপত্য দেখায়। নিউক্যাসলের নিক ওল্টেমাডে ১৮ মিনিটে দলকে এগিয়ে দেন। এরপর সার্জ জিনাব্রি করেন দ্বিতীয় গোল। বিরতির আগেই (৩৬ ও ৪১ মিনিটে) লেরয় সানে দুটি গোল যোগ করে ব্যবধান বাড়ান।

পরে বদলি হিসেবে নামা রিডলে বাকু ৬৭ মিনিটে ও আসান উয়েদ্রাওগোর ৭৯ মিনিটের গোলে বড় জয় নিশ্চিত হয় জার্মানির।

নেদারল্যান্ডসের জন্যও ম্যাচটি ছিল বাঁচামরার। ড্র করলেও চলতো, তবে তারা জয়ে রঙ চড়িয়েছে। ১৬ মিনিটেই তিজানি রাইন্ডার্স গোল করে দলকে এগিয়ে দেন। বিরতির পর কোডি গাকপো পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান। এরপর জাভি সিমন্স ও ডনিয়েল মালেন দুই মিনিটের মধ্যে দুই গোল (৬০ ও ৬২ মিনিটে) করে পোল্যান্ডকে গ্রুপে দ্বিতীয় স্থানে নামিয়ে দেন।

আগামী বৃহস্পতিবার হবে উয়েফা প্লে-অফের ড্র। ১৬ দল মিলে লড়াই করবে চারটি বিশ্বকাপ স্পটের জন্য। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২০২৬ সালের মার্চে। বিশ্বকাপের মূল ড্র অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প