চুয়াডাঙ্গায় মহাসড়কে গাছ ফেলে যাত্রীবাহী বাসে ডাকাতি

চুয়াডাঙ্গার জীবননগরে মহাসড়কে গাছ ফেলে পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে সন্তোষপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ও মালামাল লুট হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, ভোরে ৭-৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল রাস্তার পাশের দুটি গাছ কেটে মহাসড়কে ফেলে প্রথমে একটি পিকআপ ভ্যান থামায়। চালকের টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার পর গাড়িটিকে ব্যারিকেড হিসেবে রেখে দেয়। কিছুক্ষণ পর ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহন সেখানে পৌঁছালে ডাকাতরা চাপাতি ও লাঠিসহ হামলা চালিয়ে নিয়ন্ত্রণে নেয়।

এসময় বাসের চালক ফয়সালকে লাঠি দিয়ে আঘাত করে বাসটি মহাসড়ক থেকে আন্দুলবাড়িয়া বাইপাস সড়কের ইকোপার্কের সামনে নিয়ে যায়। সেখানে যাত্রীদের কাছ থেকে আনুমানিক ৩০-৪০ হাজার টাকা, মোবাইল ও অন্যান্য জিনিস লুট করে বাসের দুটি জানালা ভাঙচুর করে পালিয়ে যায়।

ঢাকাগামী পরিবহন সংশ্লিষ্টরা অভিযোগ করে বলেন, জীবননগর থানার পুলিশ রাতে টহল দিলেও জনবল কম হওয়ায় দ্রুত ব্যবস্থা নিতে পারে না। এ কারণেই এ এলাকায় বারবার ডাকাতি ঘটছে।

স্থানীয়রাও জানান, নির্জন সড়ক হওয়ায় ডাকাতরা সহজেই মাঠ দিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, ভোর চারটা পর্যন্ত টহল ছিল। আজানের পর ফোর্স অন্যত্র চলে যায়। এই সুযোগটাই ডাকাতরা নিয়েছে।

তিনি আরও বলেন, পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স