ক্যানসার বাসা বাঁধলেও কোনো লক্ষণ ছিল না মাহিমার শরীরে

বলিউডের এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী মাহিমা চৌধুরী। মনে রাখার মতো অনেক সিনেমা উপহার দিয়ে এখনো দর্শকদের হৃদয়ে জায়গা করে আছেন এই নায়িকা। কিন্তু ‘পারদেশ’ সিনেমা খ্যাত এই অভিনেত্রী ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছেন সেই ২০২২ সাল থেকে।

শারীরিক যে কোনো বিষয় নিয়ে বেশ সচেতন ছিলেন অভিনেত্রী। তিনি প্রতিবছরই শারীরিক চেকআপ করতেন। অভিনেত্রী বুঝতেই পারেননি তার শরীরে এতো বড় রোগ বাসা বেঁধেছে। কোনো লক্ষণ ছিল না শরীরে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মাহিমা বলেন, ‘কোনো লক্ষণ ছিল না শরীরে। আমি যে স্তন ক্যানসারে আক্রান্ত সে কথা ভাবতেও পারিনি। চেকআপও করিনি কখনও। শুধুই বার্ষিক চেকআপের জন্য যেতাম। কোনো ধারণাই ছিল না যে আমার স্তন ক্যানসার হতে পারে। ক্যানসার এমন একটি রোগ, যা কেউ ধরতেই পারবে না। এটা শুধু স্ক্রিনিংয়ের মাধ্যমেই ধরা পড়তে পারে। তাই আপনি যদি প্রতি বছরই চেকআপ করাতে থাকেন, তা হলে প্রাথমিক চিকিৎসা করা সম্ভব।’

মাহিমা চৌধুরী জানান, ২০২২ সাল থেকেই তিনি তার ক্যানসার আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশ্যে এনেছেন। প্রতি বছরই তিনি নিয়মিত চেকআপের জন্য মুম্বাই যান। তিনি বলেন, ‘শরীরে কোনো লক্ষণ ছিল না। আমি যে স্তন ক্যানসারে আক্রান্ত, তা ভাবতেও পারিনি। ক্যানসার এমন একটি রোগ, যা শুধু স্ক্রিনিংয়ের মাধ্যমেই ধরা পড়তে পারে। তাই আপনি যদি প্রতি বছরই চেকআপ করান, তবে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু করা সম্ভব।’

ক্যানসার ধরা পড়ার পর থেকেই ভারতে চিকিৎসার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করেছেন মাহিমা। তিনি বলেন, ‘তিন-চার বছর আগে রোগ নির্ণয়ের পর থেকেই আমি ভারতে ক্যানসার চিকিৎসায় বিরাট পরিবর্তন দেখেছি। অনেক জেনেরিক ওষুধ এখন বেশ সস্তা। ওষুধ কোম্পানিগুলো থেকেও ভালো সাহায্য পাওয়া যাচ্ছে। ক্যানসার সচেতনতাও বৃদ্ধি পেয়েছে।’

মাহিমা চৌধুরী তার চলচ্চিত্র জীবন শুরু করেন শাহরুখ খানের বিপরীতে ‘পারদেশ’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি ‘দাগ : দ্য ফায়ার’, ‘ধাড়কান’ এবং ‘লজ্জা’র মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন। 

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর