মৃত্যুঝুঁকিতেও সাগরপথে ইতালি প্রবেশ থামছে না বাংলাদেশিদের

নৌকাডুবি, মানবপাচারকারীদের অত্যাচার, নির্যাতন ও দালালদের প্রতারণার পরও আফ্রিকার দেশ লিবিয়া হয়ে ইতালি প্রবেশ যেন থামছেই না বাংলাদেশিদের। 

সবশেষ চলতি বছরের ১৫ নভেম্বর ২৬ জন বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে চারজন বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে। যা ইতালিসহ ইউরোপের গণমাধ্যমগুলোতে ফলাও করে প্রচার করা হচ্ছে।  

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশন (আইওএম) এ তথ্য মতে, চলতি বছরের জানুয়ারিতেও লিবিয়ার কাছে নৌকাডুবিতে ২৩ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়। 

২০২৪ সালে শুধু ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া হয়ে ১১ হাজারের বেশি বাংলাদেশি ইতালি পৌঁছেছেন। এ সময় সাগর পাড়ি দিতে গিয়ে তিন শতাধিক অভিবাসীপ্রত্যাশী নিহত হয়েছেন যাদের মধ্যে ১২ শতাংশ ছিল বাংলাদেশি।

ইউরোপের সীমান্তরক্ষী সংস্থা ফ্রন্টেক্স নভেম্বর মাসের প্রতিবেদনে জানিয়েছে, ভূমধ্যসাগর পথে শুধুমাত্র এ বছরের অক্টোবর মাসেই ৭৬৬৮ জন অবৈধ অভিবাসী লিবিয়া হয়ে ইতালিতে প্রবেশ করেছেন। যাদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি। বাকিরা মিসর ও ইরিত্রিয়ার নাগরিক। আর ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রায় ৫৮ হাজার ৮২২ জন অবৈধ অভিবাসী ইতালিতে প্রবেশ করেছেন। এদের মধ্যেও সবচেয়ে বেশি ছিল বাংলাদেশি নাগরিক। 
 
ইউরোপিয়ান ইউনিয়ন এজেন্সি ফর এসাইলামের তথ্য মতে, ইতালিতে শুধুমাত্র আগস্ট মাসে আশ্রয়ের আবেদনকারীদের মধ্যে বাংলাদেশি ছিল ৬৭ শতাংশ। যাদের সবাই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া হয়ে ইতালিতে এসেছেন। আর ২০২৫ সালের  আগস্ট পর্যন্ত প্রায় ৩২ হাজার বাংলাদেশি নাগরিক ইতালিতে আশ্রয়ের জন্য আবেদন করেছেন। ইতালি বাদে ইউরোপের অন্য দেশে রাজনৈতিক আশ্রয়ের জন্য শুধু বাংলাদেশি অবৈধ অভিবাসী ২৬৯১ জন নাগরিক আবেদন করেছেন। যাদের বেশিরভাগই সাগরপথে ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছেছেন।  

এ বিষয়ে জার্মানির কমিউনিটি সংগঠক ড. শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, ভূমধ্যসাগর পথে যেসব বাংলাদেশির মৃতু্ হচ্ছে তারা কেউ গরিব নন। ২০-২৫ লাখ টাকা খরচ করে তারা মৃত্যু কিনছেন। এভাবে যারা ইতালি বা ইউরোপে প্রবেশ করছেন তাদের ইউরোপের ডানপন্থি রাজনীতিবিদরা নানাভাবে ইউরোপের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে।  বিশেষ করে ইতালি ও পর্তুগালে বাংলাদেশিদের ভালো চোখে দেখা হচ্ছে না। ফ্রান্সের রাজনীতিতেও বাংলাদেশ প্রসঙ্গ আলোচনায় এসেছে। এজন্য দায়ী বাংলাদেশিদের অভিবাসন প্রক্রিয়া ও পদ্ধতি। বাংলাদেশের তরুণদের আরো সচেতন হওয়া উচিত। বৈধ পথে অভিবাসন প্রক্রিয়া জেনে তারপর ইউরোপে আসা উচিত। এজন্য সরকারেরও ব্যাপকভাবে সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া উচিত। অন্যথায় এই মৃত্যু থামবে না।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর