শেরে বাংলা মেডিকেল কলেজে আগুন

বরিশালে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সা‌র্ভি‌সের ৭টি ইউনিট।

রোববার সকাল ১০টায় হাসপাতালের নতুন ভবনে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের উপ পরিচালক ডা. মনিরুজ্জামান শাহিন। 

তিনি জানান, সকাল ১০টায় হাসপাতালের নিচতলায় বৈদ্যুতিক সার্কিট বোর্ডে শর্ট সার্কিট থেকে ধোয়া বেরুতে থাকে। ধোয়ার তীব্রতা হাসপাতাল ভবনের পুরো ৫ তলা আচ্ছন্ন করে ফেলে। তাৎক্ষণিক সেখানে থাকা প্রায় ৫শ’ রোগী বাইরে বের করে আনা হয়। পরে ফায়ার সার্ভিস এবং বিদ্যুৎ বিভাগের লোকজন এসে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করাসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ধোয়া বেরুনো বন্ধ হয়নি। বর্তমানে রোগীদের হাসপাতালের বাইরে মাঠে রাখা হয়েছে। 

তিনি আরও জানান, রুগীদের হাসপাতালের পুরোনো ভবনে স্থানান্তরের কাজ চলছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজন শামিম আহম্মেদ বলেন, ধোয়ায় সব আচ্ছন্ন হয়ে যাওয়ার পর রোগী ও তার স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই তাড়াহুড়ো করে বাইরে বেড়িয়ে আসতে থাকে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণ রয়েছে। 

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প