শেওড়াপাড়ায় জোড়া খুন সাইকেল কিনতে এসে টাকা চুরি, দেখে ফেলায় দুই খালাকে খুন

সাইকেল কেনার টাকার জন্য খালার বাসায় এসেছিল ১৪ বছরের কিশোর ভাগনে মো. গোলাম রব্বানী খান ওরফে তাজ। খালার অগোচরে মানিব্যাগ থেকে তিন হাজার টাকা বের করার সময় ধরা পড়ে যায় তাজ। মাকে বলে দিতে চাওয়ায় টেবিলে রাখা ছুরি দিয়ে প্রথমে বড় খালাকে, পরে সেজো খালাকেও ছুরিকাঘাত করে তাজ। এরপর শিল দিয়ে আঘাত করে দুই খালাকেই হত্যা নিশ্চিত করে পালিয়ে যায় ১৪ বছরের এই কিশোর।

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় জোড়া খুন করে পোশাক বদলে বাসা থেকে বের হয় গোলাম রব্বানী খান ওরফে তাজ। পরে খালাদের জানাজায়ও অংশ নেয় সে। পুলিশের তদন্ত ও সরেজমিনে কাজেও সহযোগিতা ও নানাভাবে আড়িপাতার চেষ্টা করে এই কিশোর।

পরে ডিবি পুলিশ ওই বাসার সিসি ক্যামেয়ার ফুটেজ ও পারিপার্শ্বিক তদন্তের ভিত্তিতে তাজকে শনাক্তের পর গ্রেফতার করে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সাইকেল কিনতে খালার বাসায় এসে তিন হাজার চুরি করে ধরা পড়ায় দুই খালাকে খুন করেছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সে।

সোমবার (১২ মে) বিকেলে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি বলেন, গত ৯ মে দুপুর ১২টা ৫০ মিনিটের পর রাজধানীর শেওড়াপাড়ার ভাড়া বাসায় খুন হন মরিয়ম বেগম ও তার বোন সুফিয়া বেগম। এ ঘটনায় মরিয়ম বেগমের মেয়ে বাদী হয়ে মিরপুর থানায় একটি হত্যা মামলা করেন। আপন ভাগনে মো. গোলাম রব্বানী খান ওরফে তাজকে বড় খালা (মরিয়ম বেগম) আপ্যায়ন করার কাজে ব্যস্ত থাকেন এবং সেজো খালা (সুফিয়া বেগম) প্লেট, বাটি ধুয়ে মুছে বারান্দার দিকে যান। এই সুযোগে গ্রেফতার তাজ বড় খালার রুমে টিভির পাশে রাখা মানিব্যাগ থেকে পুরোনো সাইকেল কেনার জন্য তিন হাজার টাকা চুরি করে।

যুগ্ম পুলিশ কমিশনার নাসিরুল ইসলাম বলেন, চুরির ঘটনা ধরা পড়লে বড় খালা মরিয়ম তাকে বকাবকি করেন। তার মাকে জানানোর কথা বলেন এবং তার মাকে ফোন করার জন্য মোবাইল ফোন খুঁজতে থাকেন। সেই মুহূর্তে তাজ ডাইনিং টেবিলে থাকা লেবু কাটার ছুরি দিয়ে প্রথমে বড় খালার পেটে আঘাত করে। আঘাতপ্রাপ্ত হলে মরিয়ম বেগম রক্তাক্ত অবস্থায় ভাগনে তাজকে মারতে গেলে তাকে আবারও আঘাত করে। মরিয়ম বেগমের চিৎকার শুনে বোন সুফিয়া বেগম পাশের রুম থেকে এসে তাজকে বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় তাকেও একই চাকু দিয়ে পেটে একবার আঘাত করে তাজ। এতে সুফিয়া মেঝেতে পড়ে যান।

এরপর গ্রেফতার তাজ রান্নাঘর থেকে পাটার শিল এনে তার বড় খালা ও সেজো খালার মাথায় কয়েকবার আঘাত করে। তারপর সে টয়লেটে গিয়ে হাতে ও মুখে লেগে থাকা রক্ত পানি দিয়ে পরিষ্কার করে। এরপর পাশের রুমে গিয়ে তাজ রক্তমাখা টি-শার্ট ও জিন্স প্যান্ট পাল্টে খালাতো বোনের একটি জিন্স প্যান্ট ও তার ব্যাগে থাকা আরেকটি রঙিন টি-শার্ট ও ক্যাপ পরে নেয়। এরপর সে বাইরে থেকে দরজা লক করে চাবি নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় শনির আখড়ার উদ্দেশ্যে রওয়ানা করে।

ডিবির এই কর্মকর্তা আরও বলেন, মামলা রুজুর পর গোয়েন্দা তথ্য বিশ্লেষণ, নিবিড় তদন্ত ও প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত মো. গোলাম রব্বানী খান ওরফে তাজের অবস্থান শনাক্ত করা হয়। এরপর ঝালকাঠির সদর এলাকায় নানা বাড়িতে অভিযান চালিয়ে তাজকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রক্তমাখা কাপড়, জুতা এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয়। যার মধ্যে রয়েছে রক্তমাখা নীল রঙের টি-শার্ট, রক্তমাখা দুটি জিন্স প্যান্ট (এর মধ্যে একটি তার ও একটি তার খালাতো বোনের) উদ্ধার করা হয়।

গ্রেফতার তাজ মাদকাসক্ত কিংবা অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিল কি না জানতে চাইলে যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলেন, তদন্ত করে দেখা হবে সে মাদকাসক্ত অথবা অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিল কি না।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১