দ্য ইকোনমিস্টের প্রতিবেদন ইউক্রেন শান্তি আলোচনার আগে অনিশ্চয়তা ও উত্তেজনা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত ১১ মে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শান্তি আলোচনার জন্য সরাসরি দেখা করার আহ্বান জানিয়েছেন। যদিও এর জন্য শর্ত দিয়েছেন যুদ্ধবিরতির, যা পুতিন এখনো মানেননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে জেলেনস্কি লিখেছেন, ‘আমি বৃহস্পতিবার তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করবো। আশা করি, রাশিয়া এবার কোনো অজুহাত দাঁড় করাবে না।’ যুদ্ধ শুরুর পর থেকে এটি ছিল সবচেয়ে আশাব্যঞ্জক পদক্ষেপগুলোর একটি, যদিও এর চারপাশে অনিশ্চয়তা ঘনিয়ে আছে।

এর আগে গত ১০ মে কিয়েভ সফর করেন ইউরোপের চার শীর্ষ নেতা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইউক্রেনের একতরফা ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবকে শান্তির পথ তৈরির সর্বোত্তম সুযোগ হিসেবে উল্লেখ করেন। এর মাধ্যমে ইউক্রেন দেখাতে চায়, যুদ্ধ চালিয়ে যেতে চায় রাশিয়া। পাশাপাশি, এটি ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ বাড়ানোরও কৌশল।

তবে পুতিন ১১ মে ভোরে টেলিভিশনে ভাষণ দিয়ে আলোচনার সম্ভাবনাকে জটিল করে তোলেন। তিনি সরাসরি যুদ্ধবিরতির বিষয়ে কিছু না বলেই আলোচনার প্রস্তাব দেন, যা ছিল শর্তযুক্ত ও রাশিয়ার সুবিধা অনুযায়ী সাজানো। এরপর ট্রাম্পের সামাজিক মাধ্যমে দেওয়া বক্তব্য, যেখানে তিনি এটিকে ‘সম্ভাব্য চমৎকার দিন’ বলে আখ্যা দেন, তা ইউরোপীয় নেতাদের দাবির বিপরীতে যায়। তারা বলেছিলেন, শুরু থেকেই ট্রাম্প তাদের সঙ্গে ছিলেন।

ইউক্রেনের একতরফা যুদ্ধবিরতির প্রস্তাব ছিল বড় ধরনের ছাড়। এর জবাবে পুতিন ১৫ মে ইস্তাম্বুলে আলোচনা করতে চান, তবে তার পররাষ্ট্র উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়ে দেন, আলোচনা হবে ২০২২ সালের বসন্তের আলোচনার ধারাবাহিকতা—যেখানে ইউক্রেনের সেনা শক্তি ব্যাপকভাবে কমিয়ে আনার প্রস্তাব ছিল। সেই আলোচনা ফের শুরু করা মানে হবে, ইউক্রেন এতগুলো জীবন অহেতুক হারিয়েছে।

ট্রাম্পের চাপের মুখে জেলেনস্কির সামনে বিকল্প কমই ছিল। ট্রাম্প সরাসরি লিখেছিলেন, ‘তৎক্ষণাৎ রাজি হও।’ তার যুক্তি ছিল, অন্তত বোঝা যাবে আদৌ কোনো চুক্তির সম্ভাবনা আছে কি না। আশাবাদী বিশ্লেষণে মনে করা হচ্ছে, ট্রাম্প আসলে পুতিনের ওপর কড়া অবস্থান নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে প্রস্তুত করছেন।

একজন ইউক্রেনীয় নিরাপত্তা কর্মকর্তা গত ১১ মে বলেছেন, ইউক্রেন ১২ মে থেকে স্থল, সমুদ্র ও আকাশপথে পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করতে চায়। এরপর সেটি মেনে চলবে কি না, সেটাই পরীক্ষা হবে রাশিয়ার। যদিও আলোচনার আগেই যুদ্ধবিরতি হওয়া উচিত—এমনটি বলেছেন ট্রাম্পের প্রতিনিধি জেনারেল কিথ কেলগ।

সব মিলিয়ে কূটনৈতিক তৎপরতা ইঙ্গিত দেয়, পর্দার অন্তরালে গুরুতর আলোচনা চলছে। কিন্তু এখানে কেন্দ্রে আছেন ডোনাল্ড ট্রাম্প—সবার ভাষা, কৌশল, এমনকি কূটনীতি তাকে ঘিরেই আবর্তিত হচ্ছে। কিন্তু পুতিনও চাল চেলে যাচ্ছেন দৃঢ় ও কঠোরভাবে।

  • Related Posts

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে জাতীয় দলের হয়ে তার দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময়ের এক বর্ণাঢ্য ক্যারিয়ারের অবসান ঘটল। ৩৪…

    Continue reading
    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ হালনাগাদ করা টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছেন ভারতীয় কিশোর তারকা বৈভব সূর্যবংশী।  হারারেতে অনুষ্ঠিত সিরিজে ৫০.৩৩ গড়ে ১৫১ রান সংগ্রাহক…

    Continue reading

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প