দক্ষিণ আফ্রিকার ৩০১ রান টপকে নাটকীয় জয় বাংলাদেশের

১৮ বলে দরকার ৩৮ রান। হাতে মাত্র ৩ উইকেট। ক্রিজে স্বীকৃত ব্যাটার কেউ নেই। বাংলাদেশ ইমার্জিং দল এই ম্যাচটা হারতে যাচ্ছে, ধরে নিয়েছিলেন সবাই। সেখান থেকে নাটকীয় মোড়। দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণ সামলে অবিশ্বাস্য এক জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ৩ উইকেট আর ২ বল হাতে রেখে হারিয়েছে আকবর আলির দল। এতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে তারা।

৩০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রোটিয়া সেপার মুগকাগাকেনের ৪৯তম ওভারে রাকিবুল ইসলাম টানা দুটি এবং তোফায়েল হাঁকান একটি ছক্কা। তাতেই ম্যাচ বের হয়ে আসে। শেষ ওভারে ৬ বলে ৭ নিতে আর কষ্ট হয়নি বাংলাদেশের।

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০১ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। জবাবে খেলতে নেমে ৪৮ ওভার ৪ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ ইমার্জিং দল।

বাংলাদেশকে জয়ের ভিত গড়ে দেন ওপেনার রবিন। ৮৯ বলে ৮৭ রানের ইনিংস খেলেন তিনি। রবিন ফেরার পর দলের হাল ধরেন আকবর আলি। ঝোড়ো ব্যাটিংয়ে দলকে পথে দেখান অধিনায়ক। যদিও ম্যাচ শেষ করে আসতে পারেননি। ২৪ বলে করেছেন ৪১ রান।

এছাড়া রান তাড়ায় অবদান ছিল আরেক ওপেনার জিসান আলম (২৭ বলে ৩১), আরিফুল ইসলামেরও। তবে আরিফুল ছিলেন অনেকটাই ধীরগতির। ৬৮ বলে ৩৬ রান করেন তিনি।

শেষদিকে তোফায়েল ২০ বলে ২৪ আর রাকিবুল ১০ বলেই ৩ ছক্কায় ২৪ রানে অপরাজিত থেকে বাংলাদেশকে নাটকীয় এক জয় এনে দেন।

এর আগে দক্ষিণ আফ্রিকা তিনশোর্ধ্ব সংগ্রহ পায় কনর এস্টেরহুইজেন আর এন্ডিলে সিমেলেনের ব্যাটে। এস্টেরহুইজেন ৬৯ বলে ৭১ আর আট নম্বরে নেমে সিমেলেনে ৩৯ বলে খেলেন ৬১ রানের ঝোড়ো ইনিংস।

বাংলাদেশের রিপন মন্ডল ৮৪ রানে ৩টি আর আহরার আমিন ৫১ রানে শিকার করেন ২টি উইকেট। 

  • Related Posts

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে শ্রমখাতে কৌশলগত সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কর্মী নিয়োগ ব্যবস্থায় সুশাসন নিশ্চিত করা, বাংলাদেশি শ্রমিকদের সুরক্ষা ও কল্যাণ বৃদ্ধি এবং…

    Continue reading
    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের