শুভ বুদ্ধপূর্ণিমা আজ

গৌতম বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ–এই তিন স্মৃতিবিজড়িত তিপিটক ধন্য পবিত্র বুদ্ধপূর্ণিমা আজ।

বুদ্ধপূজা, শীল গ্রহণ, পিণ্ডদান ও ভিক্ষু সংঘের প্রাতরাশসহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশে দিনটি উদ্‌যাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।
 

বৌদ্ধধর্ম মতে, প্রায় আড়াই হাজার বছর আগে এই বৈশাখী পূর্ণিমা তিথিতেই মহামতি বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার দর্শনের মূলমন্ত্র ছিল অহিংসা, সাম্য ও মৈত্রী। গৌতম বুদ্ধের সেই কালজয়ী বাণী–‘হিংসা দিয়ে হিংসা প্রশমিত হয় না, বরং অহিংসা দিয়েই তাকে জয় করতে হয়’–আজকের অশান্ত বিশ্বে আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রাজধানীর সবুজবাগ ধর্মরাজিক বৌদ্ধবিহারে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয় ‘বুদ্ধপূর্ণিমার তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

অন্যদিকে, মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধবিহারে সন্ধ্যা ৬টায় বুদ্ধপূর্ণিমার তাৎপর্য নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

পবিত্র বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তার সরকার ধর্ম নিয়ে কোনো রাজনীতি করতে চায় না। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত ওই সভায় তিনি বলেন, ‘ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। ধর্ম-বর্ণ-বিশ্বাস নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে–এটাই বর্তমান সরকারের নীতি।’


প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই দেশে সব ধর্মীয় সম্প্রদায় ও নৃগোষ্ঠীর নিবিড় সহাবস্থান নিশ্চিত করতে পারে। আপনারা নিজেদের কখনও সংখ্যালঘু ভাববেন না। আমরা সবাই বাংলাদেশি।’


সচিবালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে বুদ্ধের প্রতিকৃতি উপহার দেয়া হয়।


সারা দেশের বৌদ্ধবিহারগুলোতে প্রদীপ প্রজ্বালন, শান্তি শোভাযাত্রা ও সমবেত প্রার্থনার মধ্যদিয়ে দিনটি পালিত হচ্ছে।

  • Related Posts

    ঢাকায় মুষলধারে বৃষ্টি, রাস্তায় জমেছে পানি

    সাপ্তাহিক ছুটির দিনের স্বস্তির সকালটাকে যেন ম্লান করে দিলো ভোরের মুষলধারে বৃষ্টি। শুক্রবার (১ মে) ভোর থেকেই রাজধানীর আকাশ ঘন মেঘে ঢেকে আছে, থেমে থেমে হচ্ছে ভারী বৃষ্টি। এতে ঢাকার…

    Continue reading
    শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব

    শ্রমিকের নিরাপত্তা, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত হলেই একটি সমৃদ্ধ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ঢাকায় মুষলধারে বৃষ্টি, রাস্তায় জমেছে পানি

    ঢাকায় মুষলধারে বৃষ্টি, রাস্তায় জমেছে পানি

    শুভ বুদ্ধপূর্ণিমা আজ

    শুভ বুদ্ধপূর্ণিমা আজ

    শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব

    শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব

    ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন

    ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন

    নাফ নদী থেকে ৭ জেলে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

    নাফ নদী থেকে ৭ জেলে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

    ব্যাটে রানের বন্যা, পিএসএলে বাবরের নতুন রেকর্ড

    ব্যাটে রানের বন্যা, পিএসএলে বাবরের নতুন রেকর্ড

    স্টার সিনেপ্লেক্সেও দেখা যাবে দুনিয়া কাঁপানো সেই সিনেমার সিক্যুয়েল

    স্টার সিনেপ্লেক্সেও দেখা যাবে দুনিয়া কাঁপানো সেই সিনেমার সিক্যুয়েল

    মালয়েশিয়ায় সাধারণ ক্ষমার মেয়াদ বাড়লো ১ বছর

    মালয়েশিয়ায় সাধারণ ক্ষমার মেয়াদ বাড়লো ১ বছর

    জিডিপির বড় অংশ শিক্ষা-স্বাস্থ্য খাতে ব্যয় করবো: প্রধানমন্ত্রী

    জিডিপির বড় অংশ শিক্ষা-স্বাস্থ্য খাতে ব্যয় করবো: প্রধানমন্ত্রী

    ইউরেনিয়াম ও ক্ষেপণাস্ত্র জাতীয় সম্পদ হিসেবে রক্ষা করবে ইরান মোজতবা খামেনির বার্তা

    ইউরেনিয়াম ও ক্ষেপণাস্ত্র জাতীয় সম্পদ হিসেবে রক্ষা করবে ইরান মোজতবা খামেনির বার্তা