শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা

নন্দীগ্রামের পর এবার কলকাতার ভবানীপুরে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন তৃণমূল কংগ্রেসর সভানেত্রী মমতা ব্যানার্জী।

সোমবার (৪ মে) সকালে ভোট গণনার শুরুতেই এ কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মেলে। শুরুতে এগিয়ে ছিলেন মমতা ব্যানার্জী। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটের ব্যবধান কমতে থাকে।

সবশেষ ২০ রাউন্ড গণনার শেষে ১৫ হাজার ১১৪ ভোটে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন মমতা ব্যানার্জী। শুভেন্দু অধিকারী পেয়েছেন ৭৩ হাজার ৪৬৩ ভোট এবং মমতা ব্যানার্জী পেয়েছেন ৫৮ হাজার ৩৪৯টি।

এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে নির্বাচনে দুবার পরাজিত করলেন শুভেন্দু অধিকারী। এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মুখোমুখি হন এই দুই হেভিওয়েট প্রার্থী। সে সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে প্রায় ২ হাজার ভোটে পরাজিত করেন শুভেন্দু।

এবার ফের ঘরের মাঠে পরাজিত হলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জী। চলতি বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীকে দুই জায়গায় প্রার্থী করে বিজেপি— কলকাতার ভবানীপুর এবং নন্দীগ্রাম।

নন্দীগ্রামে ৯ হাজার ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র করকে পরাজিত করেন শুভেন্দু অধিকারী।

  • Related Posts

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। শনিবার (২৫ জুলাই) নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে এই পদত্যাগের…

    Continue reading
    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সেমিকন্ডাক্টর খাতকে একটি জাতীয় অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে আমরা বিবেচনা করছি। সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে…

    Continue reading

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা