শুটিং বাতিল করে গুলিবিদ্ধ বাবা সিদ্দিকিকে দেখতে ছুটে যান সালমান

ভারতের মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর)) রাত সাড়ে ৯টার দিকে মুম্বাইয়ের বান্দ্রায় গুলিবিদ্ধ হন তিনি। তার অপ্রত্যাশিত মৃত্যুতে শোকাহত পুরো বলিউড। ভেঙে পড়েছেন ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান।

প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকি নিহত হন আততায়ীর গুলিতে। এ খবর শোনার পরই ‘বিগ বস ১৮’-র শুটিং বাতিল করে লীলাবতী হাসপাতালে ছুটে যান সালমান খান।


এনডিটিভির খবরে, বান্দ্রায় তিন অজ্ঞাত আততায়ীর গুলিতে সিদ্দিকির মৃত্যু হয়। তাকে অবিলম্বে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাকে বাঁচানো যায়নি। ভাইরাল হওয়া একটি ভিডিওতে সালমানকে বাবা সিদ্দিকির পরিবারের সঙ্গে দেখা করতে লীলাবতী হাসপাতালে আসতে দেখা যায়।


কিন্তু এ সময় তার হাসপাতালে যাওয়া কতটা নিরাপদ, সে প্রশ্নও তোলা হয়। কারণ সালমানও রয়েছেন হুমকির মুখে। বাবা সিদ্দিকির ওপর হামলার ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে বলিউডে।


বাবা সিদ্দিকি মহারাষ্ট্রের রাজনীতিতে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন এবং সালমান খান এবং শাহরুখ খানসহ অন্যান্য বলিউড তারকাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য সুপরিচিত ছিলেন। তিনি দুই সুপারস্টারের রাগ ভাঙাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যাদের প্রায় এক দশক আগে ভয়াবহ দ্বন্দ্ব ছিল।


দুই তারকা, ২০০৮ সালে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টিতে তর্কে মাধ্যমে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায় দুজনের। অবশেষে বাবা সিদ্দিকির বার্ষিক ইফতার পার্টিতে একে অপরের সাথে দেখা হয়। তাদের আগের সব রাগ অভিমান ভাঙতে সাহায্য করেন এই নেতা। সেই মুহূর্তের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়।

গুলিবিদ্ধ নেতাকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সালমান ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সঞ্জয় দত্ত, সপরিবার শিল্পা শেঠিসহ বলিউডের তারকারা। সংবাদমাধ্যমের ভিডিওতে দেখা গেছে, শিল্পা হাসপাতালের সামনেই কান্নায় ভেঙে পড়ছেন।

বাবা সিদ্দিকি তিন মেয়াদে পশ্চিম বান্দ্রার বিধায়ক ছিলেন। ৪৮ বছর ধরে তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে দল ছেড়ে অজিত পাওয়ারের এনসিপিতে যোগ দিয়েছিলেন। গত আগস্ট মাসে তার ছেলে জিশান সিদ্দিকিকে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী