শিশু রামিসার বাসায় গেলেন প্রধানমন্ত্রী, দিলেন দ্রুত বিচারের আশ্বাস

রাজধানীর পল্লবীতে নিহত দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী রামিসা আক্তারের (৭) বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২১ মে) রাত ৯টা ৫১ মিনিট থেকে ১০টা ১৩ মিনিট পর্যন্ত তিনি শিশু রামিসার বাসায় অবস্থান করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রী সেখানে রামিসার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন। তিনি এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করা হবে বলে পরিবারকে আশ্বস্ত করেন। 

এর আগে গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি বাসা থেকে রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। 

মামলার প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পল্লবী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এলাকায় অবস্থান করেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

  • Related Posts

    রামিসা হত্যার বিচার দাবিতে মধ্যরাতে উত্তাল মিরপুর

    রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ৭ বছরের শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় ফুঁসে উঠেছে দেশ, ফুঁসে উঠেছে এলাকাবাসী। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ও দ্রুত বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার…

    Continue reading
    ভারতে ‘সিএএ’ কার্যকর হওয়া তাদের অভ্যন্তরীণ বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রী

    ভারতের পশ্চিমবঙ্গে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট (সিএএ) কার্যকর এবং পুশব্যাকের বিষয়ে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এটি সম্পূর্ণভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়। ‘সিএএ’ বা আসামের ‘এনআরসি’ ভারতের নাগরিকদের…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    রামিসা হত্যার বিচার দাবিতে মধ্যরাতে উত্তাল মিরপুর

    রামিসা হত্যার বিচার দাবিতে মধ্যরাতে উত্তাল মিরপুর

    শিশু রামিসার বাসায় গেলেন প্রধানমন্ত্রী, দিলেন দ্রুত বিচারের আশ্বাস

    শিশু রামিসার বাসায় গেলেন প্রধানমন্ত্রী, দিলেন দ্রুত বিচারের আশ্বাস

    ভারতে ‘সিএএ’ কার্যকর হওয়া তাদের অভ্যন্তরীণ বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রী

    ভারতে ‘সিএএ’ কার্যকর হওয়া তাদের অভ্যন্তরীণ বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রী

    রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর বিরোধ প্রকাশ্যে

    ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর বিরোধ প্রকাশ্যে

    চট্টগ্রামে সড়ক ও ট্রেন দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ৪

    চট্টগ্রামে সড়ক ও ট্রেন দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ৪

    বিশ্বকাপ দলে সুযোগ পেয়েই চোটে পড়লেন নেইমার

    বিশ্বকাপ দলে সুযোগ পেয়েই চোটে পড়লেন নেইমার

    সিনেমা মুক্তির আনন্দ ছাপিয়ে হাসপাতালে সঞ্জয় দত্ত

    সিনেমা মুক্তির আনন্দ ছাপিয়ে হাসপাতালে সঞ্জয় দত্ত

    নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের

    নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের

    ঢাকায় রিকশা চালালেন মার্কিন রাষ্ট্রদূত

    ঢাকায় রিকশা চালালেন মার্কিন রাষ্ট্রদূত