শাহরুখের মতো রোমান্স কেউ পারে না : মাধবন

বলিউড তারকা আর মাধবন মনে করেন, বলিউডের সিনেমায় রোমান্স বলতে এখনো সবার আগে আসে শাহরুখ খানের নাম। তবে একইসঙ্গে তিনি আক্ষেপ করে বলেন, পরিণত প্রেমের গল্পগুলো এখন ভারতীয় সিনেমা থেকে প্রায় হারিয়ে যাচ্ছে। কারণ শাহরুখের মতো অভিনেতা বয়সকে জয় করে এখনো চামিং থাকলেও তার পাশে মানানসই নায়িকা পাওয়া কঠিন।

সম্প্রতি হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মাধবন বলেন, ‘শাহরুখ খানের মতো রোমান্স কেউ পারে না।’ তিনি শাহরুখের ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘দিল তো পাগল হ্যায়’ এবং ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার কথা উল্লেখ করে বলেন, ‘এই ধরনের রোমান্টিক চরিত্রে শাহরুখ অনন্য। এখনো তার সিনেমায় প্রেম খুঁজে দর্শক। এটা একটা অবিশ্বাস্য ট্রেডমার্ক।’

তবে বর্তমান সময়ে এই ধরণের প্রেমের গল্প দেখা যাচ্ছে না কেন সে প্রসঙ্গে মাধবন বলেন, ‘এই বয়সে প্রেমের গল্প বলতে গেলে সেই বয়সী নায়িকাও দরকার। শাহরুখের জন্য পারফেক্ট নায়িকা এখন আর পাওয়া যাচ্ছে না।’

স্ট্রিমিং যুগে এসে ভারতীয় সিনেমায় রোমান্টিক ঘরানার দুর্দশার কথা তুলে ধরে মাধবন বলেন, ‘আমি আজ পর্যন্ত কোনো ভারতীয় রোমান্টিক ছবি দেখিনি যা ওটিটি প্ল্যাটফর্মে সফল হয়েছে। কোরিয়ান ড্রামা চলে, কিন্তু আমাদের এখানে বয়স উপযোগী প্রেমের গল্পই তৈরি হচ্ছে না।’

মাধবনের মতে, পরিণত প্রেমের গল্পে যে গভীরতা ও অভিজ্ঞতা থাকে তা বর্তমান প্রজন্মের কাছে নেই। তার ভাষায়, ‘আমাদের প্রজন্ম জানে সম্পর্কের মূল্য কতটা। আমরা অনেক কিছু পার করে এসেছি। ভালোবাসাকে আরও গভীরভাবে বুঝি। কিন্তু এখন সবকিছুই খুব শর্টকাটে হচ্ছে। ভালোবাসার অনুভূতিগুলোও একটা চাওয়া পাওয়ায় আটকে গেছে।’

তিনি আরও বলেন, ‘রোমান্টিক ঘরানার সিনেমা করা খুব সহজ। কিন্তু আমরা লেখক পাচ্ছি না। যারা ‘As Good As It Gets’-এর মতো ছবিকে রোমান্টিক ভাবতে পারেন, তাদের মতো লেখক দরকার। সেই সিনেমার সংলাপগুলো এখনো ভুলতে পারি না আমি।’

সর্বশেষ মাধবনকে দেখা গেছে ‘কেসারি চাপ্টার ২’ সিনেমায়। তার অভিনয় প্রশংসা কুড়াচ্ছে। অন্যদিকে শাহরুখ খানকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালের ‘ডানকি’ ছবিতে। তিনি আগামীতে ‘কিং’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প