রিজওয়ানের বিব্রতকর রেকর্ড করাচির কাছে হেরে সবার আগে বিদায় মুলতানের

করাচির কিংসের কাছে ৮৭ রানে হেরে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসর থেকে সবার আগে ছিটকে গেছে মুলতান সুলতানস। ৮ ম্যাচের ৭টিতেই হেরেছে দলটি।

বৃহস্পতিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪ উইকেটে ২০৪ রানের বিশাল স্কোর করে করাচি। জবাব দিতে নেমে ১৬.১ ওভারে মাত্র ১১৭ রানে অলআউট হয় মুলতান।

টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিতের ম্যাচে বিব্রতকর এক রেকর্ড করেন মুলতানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। মুলতানের ইতিহাসে সর্বোচ্চ ডাক মারার (৫ বার) রেকর্ড করেছেন তিনি। এর আগে দলটির হয়ে ৪ বার ডাক মেরেছিলেন রেইলি রুশো।

অন্যদিকে আজ টি-টোয়েন্টির ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের জয়টি পেয়েছে করাচি। এর আগে ২০২৩ সালের আসরে লাহোর কালান্দার্সের বিপক্ষে ৮৬ রানে জিতেছিল দলটি।

করাচির দেওয়া ২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২ বলে খেলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন রিজওয়ান। আব্বাস আফ্রিদির বলে উইকেটরক্ষক টিম সেইফার্টের হাতে ক্যাচ হন মুলতান অধিনায়ক (২ বলে ০)।

এই ম্যাচে মুলতানের হয়ে সর্বোচ্চ ২৫ বলে ২৯ রানের ইনিংস খেলেন কামরান গুলাম। এছাড়া ইয়াসির খান ১৭ বলে ২৬, ক্রিস জর্ডান ৯ বলে ১৫ ও কার্টিস ক্যাম্পার ৮ বলে ১২ রান করেন। বাকিরা ছিলেন এক অংকে বন্দি।

আর করাচিকে বিশাল পুঁজি এনে দেওয়ার পথে বড় অবদান জেমস ভিন্সের। ৪৫ বলে ৬৫ রানের অপরাজিত ঝোড়ো ইনিংস খেলেন তিনি। শেষদিকে তাণ্ডব চালান খুশদিল শাহ। ১৩ বলে ৩৩ রান তুলে দলকে ২০০ পার করিয়ে দেন তিনি। এছাড়া অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৩০ ও সেইফার্ট ২২ রান করেন।

বল হাতে করাচির হয়ে মাত্র ১৪ রান খরচায় ৩ উইকেট শিকার করেন মোহাম্মদ নবি। ২টি করে উইকেট নেন খুশদিল শাহ ও মির হামজা। আর মুলতানের হয়ে ২ উইকেট নেন উবাইদ শাহ।

৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠেছে করাচি।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১