অধিকার আদায়ে মালয়েশিয়ায় শ্রমিকদের বিক্ষোভ

শ্রমিক দিবসে অধিকার আদায়ে পুত্রজায়ায় মানবসম্পদ মন্ত্রণালয়ের (কেমুসা) সামনে মালয়েশিয়া ব্যাংক কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছেন।

‘কণ্ঠহীনদের কণ্ঠস্বর’ প্রতিপাদ্য নিয়ে ন্যাশনাল ইউনিয়ন অব ব্যাংক এমপ্লয়িজ বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশের মূল দাবি ছিল ট্রেড ইউনিয়ন অধিকার পুনরুদ্ধার করা। সংগঠনটির সাধারণ সম্পাদক জে. সলোমন বলেন, মানবসম্পদমন্ত্রী কর্মীদের সঙ্গে আলোচনা করেছেন।

জানা গেছে, নিয়োগকর্তারা আলোচনা সভা না করা সত্ত্বেও ২০তম যৌথ চুক্তিটি শিল্প আদালতে পাঠিয়ে উৎসব ভাতা বন্ধ করা হয়। কর্মক্ষেত্রে হয়রানির অভিযোগও মন্ত্রী উপেক্ষা করেছেন।

এ ধরনের বৈষম্যমূলক হস্তক্ষেপ শ্রমিক সুরক্ষার প্রতি উদ্বেগজনক এবং তাদের সদস্যদের রক্ষা করার ক্ষেত্রে ট্রেড ইউনিয়নগুলোর দায়িত্ব পালনে ব্যর্থতা প্রদর্শন করে।

সংগঠনটির পক্ষ থেকে সব শ্রমিক এবং জনসাধারণকে এই আন্দোলনকে সমর্থন করার এবং মালয়েশিয়ায় মর্যাদা, ন্যায়বিচার এবং ট্রেড ইউনিয়ন স্বাধীনতার জন্য সংহতি প্রকাশ করার আহ্বান জানিয়েছে।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১