শাহরুখের অর্জনে স্ত্রীর আবেগঘন বার্তা

ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে প্রথমবারের মতো সেরা অভিনেতার সম্মান জিতেছেন শাহরুখ খান। দাম্পত্য সঙ্গীর ঐতিহাসিক সাফল্য উদযাপন করলেন স্ত্রী গৌরী খান।

আবেগঘন এক বার্তায় তিনি স্বামীকে অভিনন্দন জানিয়েছেন এবং পুরস্কারের জন্য বিশেষ এক মান্টল ডিজাইনের প্রতিশ্রুতি দিয়েছেন!

গৌরী খান ফেসবুক ও ইনস্টাগ্রামে কিং খানের একটি ছবি শেয়ার করেন। এর ক্যাপশনে লেখেন, কী অসাধারণ এক যাত্রা, শাহরুখ। জাতীয় পুরস্কার জয়ের জন্য অভিনন্দন! তুমি সত্যিই এর যোগ্য…। এটি বহু বছরের কঠোর পরিশ্রম আর নিবেদনের ফল। এবার আমি এই পুরস্কারের জন্য বিশেষ একটি মান্টল (শোকেস জাতীয়) ডিজাইন করছি।

শাহরুখ খান ‘জাওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। এদিকে, ভক্তরা গৌরীর পোস্টে শুভেচ্ছায় ভরিয়ে দেন।

এদিকে শাহরুখ খানকে সম্মাননা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব সঞ্জয় জাজু। তিনি তাকে ‘কিং অব আর্টস’ বলে সম্বোধন করেন।

পরিচয়মূলক বক্তব্যে শাহরুখকে নিয়ে জাজু বলেন, যার হাসি সীমান্ত পেরিয়ে যায়, যার সংলাপ আমাদের যৌথ ভাষার অংশ হয়ে গেছে, তিনি আজ তার প্রথম জাতীয় পুরস্কার পেলেন। দিল্লির থিয়েটার থেকে বিশ্ব তারকা হয়ে ওঠার পথটাই নিজেই এক গল্প। ম্যায় কৌন হুঁ, ক্যা হুঁ, বা সির্ফ জওয়ান হুঁ- এর উত্তর একটাই, তিনি শুধু জাতীয় পুরস্কার জয়ী নন, তিনি ‘কিং অব আর্টস’।  

এই বক্তব্য শুনে আবেগে আপ্লুত শাহরুখ দর্শকদের উদ্দেশে একটি উড়ন্ত চুম্বন ছুড়ে দেন। মুহূর্তটি ক্যামেরায় বন্দি হয়।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের